একটি নয়, দুইটি নয় ৩৮টি ভাষায় ‘দিওয়ালির’ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সেহেনশাহ অমিতাভ বচ্চন।
ঈদ,পূজা, বড়দিন যে কোনো বড় উৎসবগুলোতে বিগ বি তার ফ্যানদের শুভেচ্ছা জানিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় দিওয়ালিতে ফ্যানদের চমক দেয়ার জন্য ৩৮টি ভাষায় শুভেচ্ছা জানিয়েছে তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তেলেগু, কন্নড়, মারাঠি, গুজরাটি, বোম্বাইয়া, কুচি, সিন্ধিয়া’র মতো বিভিন্ন ভাষায় অমিতাভ বচ্চন ‘শুভ দীপাবলি’ শুভেচ্ছো পাঠিয়েছেন। বাংলা ভাষাতেও শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি। দেশের ভাষার পাশাপাশি বিদেশি ভাষা স্প্যানিশ, জার্মানি ও রোম্যানিয়ান ভাষাতেও শুভেচ্ছা জানান তিনি।
কোন ভাষাতে কিভাবে শুভেচ্ছা জানাতে তাও রীতিমতো গবেষণা করেছেন বিগ বি। আর সেভাবেই শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছে দিয়েছেন তার ফ্যানদের কাছে। যেমন, বাংলা ভাষাতে তিনি লিখেছেন,‘সকলকে দিওয়ালির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই দিবস আপনার জীবনে আনন্দ নিয়ে আসবো।’
সিনেমায় এখনো নানা চরিত্রে উপস্থিত থেকে সবাইকে তাক লাগিয়ে দেন এ গুনী অভিনেতা। তেমনি সোশ্যাল মিডিয়াতেও বিগ বি বলিউড অনেক তারকাদের পেছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।







