চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৮তম বিসিএস: প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়নের দাবিতে স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

৩৮তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

রোববার সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করে সাড়ে নয়টা থেকে পিএসসির সামনে শান্তিপূর্ণ অবস্থানের পর বেলা ১২টার দিকে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা।

জানা গেছে, চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে গেলেও পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক তাদের সাথে দেখা করেননি। এ বিষয়ে কোন কথা বলতেও রাজি হননি তিনি। তবে, একজন শিক্ষার্থীর কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে তিনি পরবর্তীতে স্মারকলিপি দেখবেন বলে জানিয়েছেন।

পিএসসির সামনে অবস্থান নেয়া প্রায় শ’খানেক চাকরিপ্রার্থীর দাবি, ভালো পরীক্ষা দিয়েও প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, পরীক্ষায় প্রায় ১২৪ নম্বর পাওয়ার আশা করলেও অকৃতকার্য হয়েছি। অপরদিকে পরিচিত অনেকেই ১০৪-১০৫ নম্বর পেয়ে সফল হয়েছেন।

অপর শিক্ষার্থী পলাশ জানান, কমিশন এ পর্যন্ত চারবার ফলাফল প্রদান করেছে। ভালো পরীক্ষা দিয়েও এ ধরণের ফল হতাশাব্যঞ্জক।

ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদি কবির জানান, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে মোট ১৪টি অসঙ্গতিপূর্ণ ও ভুল প্রশ্ন ছিল। কিন্তু এ বিষয়ে পিএসসি কোন মানদণ্ড ধরে উত্তরপত্র মূল্যায়ন করেছে তা কারো কাছে স্পষ্ট নয়।

শিক্ষার্থীদের দাবি সাধরণ শিক্ষার্থীদের মধ্যে সাধারণ, পেশাগত, ও কারিগরি ক্যাডারে ভিন্ন নম্বরে প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তরে পঠিত বিষয়ে ভিন্ন ভিন্ন কাট মার্কসে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে দাবি তাদের।

এছাড়া পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পিএসসির নষ্ট ওএমআর মেশিনের বিষয়টিও তুলে ধরেন তারা।

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রায় দু’মাসের মাথায় ২৮ ফেব্রুয়ারি বিকেলে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এতে মোট ১৬ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

ট্যাগ: ৩৮তম বিসিএসবিসিএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিধাস মিশনে বাংলাদেশ

পরবর্তী

আমার পরিবার পৃথিবী বদলাতেই থাকবে: নুহাশ হুমায়ূন

পরবর্তী

আমার পরিবার পৃথিবী বদলাতেই থাকবে: নুহাশ হুমায়ূন

খালেদার সাক্ষাত পেলেন না বিএনপিপন্থি অধ্যাপকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT