চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৮তম বিসিএসে কাট মার্কস কত হবে?

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১:০৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

বর্তমানে বিসিএস পরীক্ষার্থীদের আলোচনার একমাত্র ইস্যু হয়ে দাঁড়িয়েছে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কাট মার্কস কত হবে। এ নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। লাইব্রেরি থেকে শুরু করে রিডিং রুম, বিশ্ববিদ্যালয়ের হল, চায়ের আড্ডা সব জায়গাতেই এখন এক আলোচনা কাট মার্কস। পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের নির্ঘুম চোখ দুটোতে এখনও যেন ঘুম নেই কাট মার্কসের চিন্তায়।

তাই কাট মার্কসের বিষয়ে চ্যানেল আই অনলাইন কথা বলেছে কয়েকজন বিসিএস বোদ্ধার সাথে। যারা দীর্ঘদিন যাবত বিসিএস এবং বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে কাজ করছেন। বিসিএসের প্রশ্নপত্র বিশ্লেষণ, পরীক্ষার্থীর সংখ্যা, বিগত কয়েকটি বিসিএসের পর্যালোচনা করে কেউ মনে করছেন কাট মার্কস ১০০ হতে পারে, আবার কেউ বলছেন ৯৫ থেকে ১০০ নম্বরের মধ্যে থাকলেই চলবে। তবে বিষয়টি তাদের অভিজ্ঞতালব্ধ ধারণা মাত্র। সেক্ষেত্রে পিএসসি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন তারা।

পিএসসির নির্ভরযোগ্য সূত্র বলছে, রেজাল্ট প্রসেস হওয়ার সময় কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে কী পরিমাণ পরিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবে এবং কাট মার্কস কত হবে।

বাংলাদেশের একজন সাংবাদিক বা ব্যক্তির ছবি, হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মাইদুল ইসলাম প্রধান

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান মনে করছেন প্রশ্নের ধরণ ও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে কাট মার্কস ৯৯ কিংবা ১০০ হতে পারে। তবে ২০ হাজার পরীক্ষার্থী নিলে কাট মার্কস ৯৬ থেকে ৯৫ হতে পারে। পরীক্ষার্থী যদি ১০ হাজার নেয় সেক্ষেত্রে নম্বরের হারটা বেড়ে ১০৫ হতে পারে।

তিনি বলেন: প্রশ্ন দেখে যতোটা সহজ মনে হচ্ছে অাসলে ততোটা সহজ হয়নি। তবে যে প্রশ্ন হয়েছে তাতে একজন পরিক্ষার্থী ৯৯ টা প্রশ্নের উত্তর দিতে পারবে ভালোভাবে।

প্রশ্নপত্রের বিষয়ে তিনি আরও বলেন: প্রশ্ন সহজও নয় আবার কঠিনও নয়, খুব মান সম্পন্ন হয়েছে। তবে সার্বিক বিবেচনায় পিএসসিই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কাট মার্কস কত হবে।

বিসিএসের আরেকটি কোচিং এর ব্যবস্থাপনা  পরিচালক বেলাল আহমেদ রাজু অবশ্য এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলছেন: ১২ থেকে ১৫ হাজার পরীক্ষার্থী পাশ করালে ১১০ নম্বরের উপরে যারা পাবে তাদের সফল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৩৬তম বিসিএসে ২ হাজার ১শ’ ০৮টি পদের বিপরীতে পিএসসি ১০ হাজার ৮’শ ২৩ জন পরীক্ষার্থীকে নিয়েছে।

৩৭তম বিসিএসে ১ হাজার ২শ’ ২৮ টি পদের বিপরীতে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয় ৮ হাজার ৫শ’ ৩০ জনকে। সেই হিসেবে ৩৮ তম বিসিএসে পদ সংখ্যা কিছুটা বেশি হওয়ায় ১১০ এর উপরে যাদের নম্বর থাকবে তাদের সফলতার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু বিবেচনা করে পিএসসিই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কাট মার্কস কত হবে বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউল ইসলাম জয়

বিসিএস সংক্রান্ত একটি কোচিংয়ের পরিচালক ও দীর্ঘদিন ধরে বিসিএস নিয়ে কাজ করে যাওয়া জিয়াউল ইসলাম জয় বলছেন: কাট মার্কস ৯৫ থেকে ১০০ এর মধ্যে থাকতে পারে।

এ বিষয়ে দু’টি কারণ উল্লেখ করে তিনি বলেন: ৩৫, ৩৬, ও ৩৭তম বিসিএসের চেয়ে ৩৮তম বিসিএসে পদসংখ্যা অনেক বেশি। আর তাই এবার বিগত বিসিএসের চেয়ে বেশি পরিমাণ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানোর একটা সম্ভাবনা রয়েছে।

প্রশ্নপত্রের বিষয়ে তিনি বলেন: পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় পরীক্ষার্থীদের নিকট প্রশ্নপত্র যতোটা সহজ হয়েছে বলে মনে হয়ছে। আসলে কিন্তু প্রশ্নপত্র ততোটা সহজ হয়নি। সময় যতো গড়িয়েছে মার্কস ততো কমেছে। যে পরিক্ষার্থী হল থেকে বেরোনোর সময় ভেবেছেন তিনি ১৫০ পাবেন বাড়ি পৌঁছতে পৌঁছতে তার ৪০ নম্বর কমে গেছে। রাত হতে হতে সে নম্বর ১০০ তে গিয়ে ঠেকেছে। আর এ সংখ্যা নেহাত কম নয়।

ট্যাগ: ৩৮তম বিসিএসবিসিএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নজিবুর রহমানকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব পদে নিয়োগ

পরবর্তী

শিক্ষামন্ত্রীর ‘চোরতত্ত্ব’ ও ‘ঘুষতত্ত্ব’

পরবর্তী
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রীর 'চোরতত্ত্ব' ও 'ঘুষতত্ত্ব'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে ধারাবাহিকভাবে প্রচার হবে উচ্চাঙ্গ সংগীত উৎসব

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT