চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭০ ধারা বিচ্ছেদ ছাড়া কিছুই দিতে পারেনি: মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জম্মু-কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিলে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রহিতের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ওই অনুচ্ছেদ বিচ্ছেদ ছাড়া কিছুই দেয়নি।

তিনি বলেন, কাশ্মীরে শুধু দুর্নীতি আর পারিবারিক শাসন এবং পাকিস্তান এটিকেই সন্ত্রাসবাদ বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে এ সিদ্ধান্তকে জম্মু-কাশ্মিরের জন্য নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন মোদি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ওই অঞ্চলে সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি বলেন, কাশ্মীর কেন্দ্রের অধীনে অস্থায়ীভাবে আছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছ পদ্ধতিতে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।

মোদি বলেন, পুলিশসহ সেখানকার সরকারি কর্মচারীরা অন্যান্য রাজ্যের মতই বেতন-ভাতা পাবে। জম্মু-কাশ্মীর ও লাদাখসহ কেন্দ্রের শূন্য পদগুলোও দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হবে। এর ফলে স্থানীয় তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে। কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এতে উদ্বুদ্ধ হবে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ৩৭০ ধারা একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। এখন সকল ভারতীয়র জন্য একই অধিকার। এটি জম্মু-কাশ্মীর ও লাদাখের ভবিষ্যতকে সুরক্ষিত করবে। ঈদ উল আজহা আসন্ন, আমরা নিশ্চয়তা দিচ্ছি তারা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবেন। ওইসব অঞ্চলের যারা অন্যান্য স্থানে আছেন, তাদের নিজ এলাকায় যেতে এবং ঈদ উদযাপন করতে আমরা সহায়তা করবো।

Reneta

তিনি বলেন, পাকিস্তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে জম্মু-কাশ্মীরবাসীর দেশপ্রেমের কথা আমাদের ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের আমি শ্রদ্ধা জানাই। তাদের প্রতি আমার অনুরোধ জাতীয় স্বার্থকে সবার উপরে রাখুন।

গত সোমবার সকালে ভারতের সংবিধানে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ রাজ্যর অধিকার দেয়া হয়েছিল তা বাতিল করা হয়। ফলে এখন থেকে জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চল বলে বিবেচিত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন।

এই সিদ্ধান্তের পর কার্যত অচল হয়ে পড়েছে কাশ্মীর। ভারত সরকার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে সেখানে। যোগাযোগের সব ধরনের মাধ্যম বিচ্ছিন্ন করা হয়েছে সেখানে। এরপরও বিক্ষোভে নেমেছে কাশ্মীরবাসী। গুলিতে নিহতও হয়েছে বেশ কয়েকজন।

অন্যদিকে ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। ইতোমধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৭০ ধারাকাশ্মীরমোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT