চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬০ কিলোমিটার উচ্চগতির বুলেট ট্রেনের পরীক্ষা চালালো জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ২৫, মে ২০১৯
আন্তর্জাতিক
A A

বুলেট ট্রেনের অগ্রগতির দিক থেকে জাপান বহুদূর এগিয়ে গেছে। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক গেমস আয়োজনকে কেন্দ্র করে যাতায়াত ব্যবস্থার ‍সুবিধার জন্য যে বুলেট ট্রেনের যাত্রা শুরু করেছে জাপান, তা এখন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।

সম্প্রতি একটি নতুন মডেলের বুলেট ট্রেনের পরীক্ষা চালিয়েছে দেশটি, যেটি ঘণ্টায় ৩৬০ কিলোমিটার (২২৪ মাইল) গতি বলে জানিয়েছে জেআর সেন্ট্রালের চালক।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হচ্ছে, গত শুক্রবার মায়াবারা এবং কাইয়োটোকে সংযুক্ত করা এবং আগের সকল বুলেট ট্রেনের রেকর্ড ভেঙে দেওয়া এই ট্রেনের নাম ‘এন৭০০এস সুপ্রিম’। প্রায় এক দশক ধরে ব্যস্ততম জাপানের রেল লাইনে এটি প্রথম নতুন মডেল।

আসন্ন ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসকে সামনে রেখে জাপান উচ্চ গতির এই ট্রেন পরীক্ষামূলক চালাচ্ছে। সিনকানসেন রেল কোম্পানির আগের সকল বুলেট ট্রেনের চেয়ে এই ট্রেন চলবে কম শক্তি ব্যয় করে। একই সঙ্গে এতে যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তি ও কারিগরি দিক, যা ভূমিকম্প থেকে রক্ষার্থে সহায়ক হবে। সুপ্রিম বুলেট ট্রেনটি পূর্ণরূপে চালু হওয়ার পর ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতি হবে বলছে কর্তৃপক্ষ।

জেআর স্ট্রোল ২৪০ বিলিয়ন ইয়েন (২.২ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করেছে এর পেছেনে। সর্বোচ গতি নিয়ে এটির পরীক্ষা চলবে চলতি বছরের মধ্য জুন পযন্ত।

অন্যদিকে জেআর কোম্পানি-ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি আলফা-এক্স নামের আরেকটি বুলেট ট্রেনের পরীক্ষা করছে, যেটি উত্তরের হুক্কাইডো দ্বীপের সঙ্গে টোকিওকে সংযুক্ত করার ক্ষেত্রে ঘণ্টায় নিয়মিত ৩৬০ কিলোমিটার গতিতে চলবে। ২০৩০ সালে এটি প্রবর্তন করা হবে।

Reneta

সুপ্রিম বুলেট ট্রেনের এই সুবিধা শুধু দেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না জাপান। দেশের ট্রেন যাত্রীদের সেবা দেয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও আকৃষ্ট করতে চায় তারা। রপ্তানি করতে চায় বিভিন্ন দেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানবুলেট ট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT