৩৪ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী নসরুল হামিদ
২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলার ৭৮টি এলাকায় প্রায় ৩৪ হাজার কিলোমিটার (৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার) নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাসের বার্ষিক চাহিদা ১৩ লাখ ১৪ হাজার এমএমসিএফ। উৎপাদন ক্ষমতা ১০ লাখ ৩ হাজার ৭৫০ এমএমসিএফ।
তিনি আরও বলেন, বর্তমানে প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের উৎপাদন খরচ ২৫৬ দশমিক ৪০ টাকা। প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের বিক্রয় মূল্য ২১৬ দশমিক ৩৪ টাকা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






