চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ বছর পর রিয়ালকে স্বপ্ন দেখাচ্ছেন বেনজেমা-কোর্তোয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় শক্ত অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের সাফল্য এনে দিয়ে ৩৪ বছর পর একই মৌসুমে একইসঙ্গে সর্বোচ্চ গোল সংগ্রাহক ও ক্লিনশীট গোলরক্ষকের পুরস্কার জেতার পথে হাঁটছেন দুই তারকা করিম বেনজেমা ও থিবো কোর্তোয়া।

লা লিগায় মৌসুমে এখন পর্যন্ত সমান ২৫ ম্যাচ খেলে সেভিয়ার থেকে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান রিয়ালের। যেখানে এপর্যন্ত ১৮ গোল দিয়ে মৌসুমের শীর্ষ গোল সংগ্রাহক বেনজেমা। অন্যদিকে গোলরক্ষক কোর্তোয়া ম্যাচ প্রতি মাত্র ০.৮ গড়ে গোল হজম করে মৌসুম সেরা গোলরক্ষক পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে আছেন।

৩৪ বর্ষী ফরাসি তারকা বেনজেমা রয়েছেন সবচেয়ে এগিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে ৫ গোল বেশি দিয়ে দৌড়ে অনেক এগিয়ে তিনি।

সতীর্থ কোর্তোয়াও রয়েছেন দারুণ ছন্দে। তবে তাকে সমান তালে টক্কর দিয়ে চলেছেন অ্যাথলেটিক ক্লাবের উনাই সাইমন। চার ম্যাচ কম খেলেও ০.৭৬ গড়ে গোল হজম করে কোর্তোয়ার থেকে এগিয়ে রয়েছেন সাইমন। তবে শেষ কিছু ম্যাচে কোর্তোয়া যেভাবে ছুটছেন তাতে শিরোপা উঠতে পারে তার হাতেই। মৌসুমের বাকি ম্যাচে বাজিমাত করতে পারলে ৩৪ বছরের আক্ষেপ ঘুচে যাবে রিয়ালের।

এর আগে ২০১৯/২০ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ও’ব্লাক ৩৪ ম্যাচে ২০ গোল হজম করে জিতেছিলেন ক্লিনশীট সম্মান।

রিয়াল মাদ্রিদের দুই তারকা হুগো সানচেজ ও পাকো বুয়ো সবশেষ ১৯৮৭/৮৮ মৌসুমে একত্রে পুরস্কার জিতেছিলেন। পরে বহু শিরোপা জিতলেও একসঙ্গে দুই রিয়াল তারকার সর্বোচ্চ গোল সংগ্রাহক ও ক্লিনশীট পুরস্কার জেতা হয়নি।

Reneta

সেসময় রিয়াল তারকা সানচেজ দিয়েছিলেন ২৯ গোল। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৩ গোল হজম করে সবচেয়ে বেশি গোল ঠেকানোর পুরস্কার জেতেন বুয়ো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনজেমারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT