বাংলাদেশ

৩৪তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

৩৪তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

৩৪তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো: আজীজুর রহমান (শাহীন গাজী) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইলিয়াছ হোসেন।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত ৩৪তম বিসিএস ফোরামের প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। এ ব্যাচের সকল সদস্য নিজেদের ঐক্যে বিশ্বাসী।

সভাপতি পদে মনোনীত মো. আজীজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। বর্তমানে তিনি পার্বত্য জেলা বান্দরবানে সহকারি কমিশনার হিসেবে কর্মরত।

সাধরণ সম্পাদক পদে মনোনীত মো. ইলিয়াছ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার হিসেবে কর্মরত অাছেন তিনি।

কমিটির সহ-সভাপতি হিসেবে মো: কামরুল হাসান সোহেল বাঁধন (বিসিএস প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: শাহিনুর ইসলাম শাহিন (বিসিএস পুলিশ) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আতিকুর রহমানকে (বিসিএস তথ্য) মনোনীত করা হয়।

এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
মূর্তিকারিগর

বিষয়:৩৪তম বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস বিসিএস ফোরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…