চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ ফাউল আর দুই লাল কার্ডের ম্যাচে ব্রাজিলের অপরাজিত রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফাউলের ছড়াছড়ি, দুই লাল কার্ড, ছয় হলুদ কার্ড এবং ভিএআরের আধিপত্য দেখলো ব্রাজিল এবং ইকুয়েডরের ম্যাচ। ঘটনাবহুল ম্যাচটির ফলাফলের চেয়েও আলোচিত, কারণ মাঠে ঘটেছে একের পর এক কাণ্ড।

বৃহস্পতিবার রাতে ইকুয়েডরের রাজধানী কিটোয় হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করল ব্রাজিল। এর আগে ১৯৫৪ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সময়ে সেলেসাওরা রেকর্ডটি গড়েছিল।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপের টিকেট পাওয়া ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। ১৫ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।

মোট ৩২ ফাউলের খেলার প্রথম মিনিটেই মোজেস কাইকেডোকে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ডিফেন্ডার এমারসন।

ষষ্ঠ মিনিটে কর্নার কিক থেকে ফিলিপে কৌতিনহোর নেয়া কর্নার কিকে হেডে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন কাসেমিরো।

১৫ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনহাকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের গোলরক্ষক অ্যালেক্সান্ডের ডমিনগুয়েজ। ভিএআরের সাহায্য নিয়ে কলম্বিয়ার রেফারি উইলমার রোল্ডান তাকে সরাসরি লাল কার্ড দেখান।

Reneta

পাঁচ মিনিট পর বাজে ফাউল করায় এমারসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দুই দলই দশজনে পরিণত হয়।

২৬ মিনিটে পরের লাল কার্ডটি দেখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার, কিন্তু ভিএআরে সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেখে অ্যালিসন পার পেয়ে যান। ডি-বক্স থেকে বের হয়ে বল বিপদমুক্ত করার জন্য শট নেন অ্যালিসন। কিন্তু তার পা এনার ভ্যালেন্সিয়ার মাথায় লাগায় রেফারি কার্ড দেখান।

বিরতির পর ৫৫ মিনিটে ব্রাজিলের ডি-বক্সে রাফিনহার চ্যালেঞ্জে ইকুয়েডরের ডিফেন্ডার পেরভিস এস্তুপিনান পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিএআরে দেখে তার সিদ্ধান্ত পাল্টাতে হয়।

৭৫ মিনিটের মাথায় গঞ্জালো প্লাতার কর্নার কিকে হেডে লক্ষ্যভেদ করে ফেলিক্স তরেস ইকুয়েডরকে সমতায় ফেরান।

ফাউলে ভরা ম্যাচের দ্বিতীয়ার্ধে যোগ করা সময় নির্ধারিত ছিল ৫ মিনিট। তবে সেটি বহু নাটকীয়তায় ১২ মিনিটে গিয়ে ঠেকে! বল পাঞ্চ কোর্টে গিয়ে অনিচ্ছাকৃতভাবে অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর মুখে আঘাত করে আবারো লাল কার্ড দেখেন অ্যালিসন। এ সময় ব্রাজিলের খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখে ভিএআর দেখতে বাধ্য হন রেফারি। মনিটরে দেখা যায় অ্যালিসন আগে বলে পাঞ্চ করেছিলেন। ফলে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকুয়েডরকাতার বিশ্বকাপ-2022বিশ্বকাপ বাছাইব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT