একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই অংশ হিসেবে শনিবার নির্বাচন কমিশন (ইসি) ৩২ জেলায় ব্যালট পেপার বাদে অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ প্রথম দিনে ৩২টি জেলায় এসব সামগ্রী পাঠানো হচ্ছে, রোববার যাবে বাকি জেলাগুলোয়। ব্যালট পেপার বাদে অন্য সব সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
অন্যদিকে প্রতীক বরাদ্দের পরদিন ব্যালট মুদ্রণের জন্য পাঠানো হবে। তবে ভোগ্রহণের সাত দিন আগে সেগুলো নির্বাচনী এলাকায় পাঠানো শুরু হবে।








