চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ বছর ভুয়া ‘সৌদি প্রিন্সের’ বিলাসী জীবনযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে
A A
সৌদি রাজপরিবার-ভুয়া প্রিন্স

সৌদি রাজপরিবারের একজন ‘প্রিন্স’ সেজে প্রায় ৩০ বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভুয়া পরিচয় ব্যবহার করে লোকজনকে ঠকিয়ে ৮০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন।

শেষ পর্যন্ত ধরা পড়ে বিলাসবহুল জীবন ছেড়ে ১৮ বছরের সাজা কাঁধে নিয়ে যেতে হলো কারাগারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, ৪৮ বছর বয়সী অ্যানথনি গিগন্যাক নিজেকে প্রিন্স খালিদ বিন আল-সৌদ নামে পরিচয় দিয়ে ফ্লোরিডার মিয়ামি শহরের বিলাসবহুল দ্বীপ ফিশার আইল্যান্ডে বসবাস করতেন। নিজের এই পরিচয় প্রমাণ করার জন্য তিনি প্রচুর ভুয়া কূটনৈতিক কাগজপত্র তৈরি করে রেখেছিলেন।

এমনকি তাকে আশপাশ থেকে সারাক্ষণ ঘিরে রাখত একদল দেহরক্ষী।

ভুয়া কাগজপত্র এবং চালচলনের মধ্য দিয়ে তিনি নিজেকে সৌদি রাজপরিবারের সদস্য হিসেবে দাবি করতেন এবং সবার কাছে আশা করতেন যেন তার সঙ্গে র‌য়্যাল প্রটোকল অনুযায়ীই আচরণ করা হয়।

Reneta

এই রয়্যাল প্রটোকলের অযুহাতে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে বহুমূল্য সব উপহার নিতেন ‘প্রিন্স খালিদ বিন আল-সৌদ’। অসংখ্য বিনিয়োগকারী নগদ অর্থ তার অ্যাকাউন্টে জমা করতেন এই আশায় যে, অর্থগুলো ব্যবসায় খাটাবেন তিনি।

কিন্তু ব্যবসার বদলে এই অর্থ দিয়ে ডিজাইনার পোশাক, ইয়টসহ দামিদামি জিনিসপত্র কিনতে শুরু করেন গিগন্যাক। এসব দামি দামি উপহার ও অর্থ হাতিয়ে বাস্তবিকই রাজপুত্রের মতো বিলাসবহুল জীবন কাটাতে শুরু করেন তিনি।

ফিশার আইল্যান্ডে বিশাল রাজকীয় কন্ডোতে থাকতেন অ্যানথনি গিগন্যাক। সেই বাড়ির সামনের দরজায় খোদাই করে লেখা ‘সুলতান’। চলাচল করতে ফেরারি গাড়িতে। সেই গাড়ির নম্বরপ্লেটও দুই নম্বর! ভুয়া কূটনৈতিক লাইসেন্স প্লেট লাগিয়ে সেই গাড়ি চালাতেন গিগন্যাক।

অবশ্য ২০১৭ সালে মিয়ামিতে আসার অনেক আগেই প্রিন্স খালিদ নামে জালিয়াতি শুরু করেছিলেন অ্যানথনি গিগন্যাক।

কলম্বিয়ায় জন্ম নেয়া গিগন্যাককে ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিশিগানের অধিবাসী একটি পরিবার দত্তক নেয়। এর বছর দশেক পর ১৭ বছর বয়স থেকে প্রথম রাজপুত্রের ভুয়া পরিচয় ব্যবহার শুরু করেন তিনি।

এরপর থেকে গিগন্যাক কয়েকবার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু সেগুলো তাকে আটকে রাখতে পারেনি। শেষমেশ মিয়ামিতে চলে আসেন তিনি।

কিন্তু কপাল যখন খারাপ হয় তখন আর কিছুই করার থাকে না। এত বছরের জালিয়াতির ক্যারিয়ার তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে যখন একজন রিয়েল এস্টেট ডেভেলপার বিনিয়োগ নিয়ে কথা বলতে এসে দেখলেন গিগন্যাক মনের সুখে হ্যাম, বেকনসহ শুকরের মাংস দিয়ে তৈরি নানা খাবার খেয়ে যাচ্ছেন।

শুকরের মাংস খাওয়া একজন মুসলিমের জন্য নিষিদ্ধ। সেখানে সৌদি রাজপরিবারের একজন সদস্য, একজন মুসলিম প্রিন্স এভাবে এসব খাবার খেয়ে যাচ্ছেন দেখেই সন্দেহ হয় ওই ব্যক্তির। সেখান থেকেই ডালপালা ছড়াতে থাকে সন্দেহের বীজ।

অবশেষে ২০১৭ সারের নভেম্বরে ইলেকট্রনিক জালিয়াতি ও পরিচয় জালিয়াতির অভিযোগসহ ১৮টি অভিযোগের প্রেক্ষিতে গিগন্যাককে গ্রেপ্তার করে মিয়ামি পুলিশ। তদন্তে বেরিয়ে আসে তার আসল পরিচয়।

তদন্তে আরও দেখা গেছে, অ্যানথনি গিগন্যাক গত প্রায় তিন দশক ধরে ভুয়া প্রিন্সের পরিচয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের লোকজনের কাছ থেকে বিনিয়োগ ও উপহারের নামে ৮০ লাখ মার্কিন ডলারের বেশি পরিমাণ অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়েছেন।

এরপরই তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৌদি রাজপরিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কী পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT