চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যা: সৌদি যুবরাজ ‘উন্মাদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
জামাল খাশোগি-সৌদি যুবরাজ মোহাম্মদ-সিআইএ-সিনেট-সিনেটর

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বড় ভূমিকা থাকার বিষয়টি আগের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি নিশ্চিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।

যুবরাজ ‘উন্মাদ’ বলেও প্রকাশ্যে মন্তব্য করেছেন তারা।

মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে রুদ্ধদ্বার শুনানির পর মোহাম্মদ জড়িত থাকার ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেন, তিনি যথেষ্ট নিশ্চিত যে যুবরাজ মোহাম্মদ খাশোগি হত্যাকাণ্ডে জড়িত। সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান যুবরাজকে ‘ধ্বংসাত্মক’ এবং ‘উন্মাদ’ বলেও কড়া ভাষায় আক্রমণ করেন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করলেও নানা ধরনের বিভ্রান্তি ও পরস্পর বিরোধী দাবি করার পরে হত্যার বিষয়টি স্বীকার করে সৌদি আরব সরকার।

এ ঘটনায় এ পর্যন্ত দেশটির সরকার ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও বারবারই হত্যাকাণ্ডে যুবরাজের সম্পৃক্ততা অস্বীকার করে এসেছে।

মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির সঙ্গে শুনানিতে সিআইএ প্রধান জিনা হ্যাসপেল বলেন, যুবরাজ মোহাম্মদের নির্দেশেই হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। এ বিষয়ে সিআইএ’র তদন্তে পাওয়া তথ্য এবং তুরস্কের কাছে থাকা হত্যাকাণ্ডের সময়কার অডিও রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানান।

জামাল খাশোগি-সৌদি যুবরাজ মোহাম্মদ-সিআইএ-সিনেট-সিনেটর
যুবরাজ মোহাম্মদ বিন সালমান

শুনানিতে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততায় সৌদি যুবরাজকেই অভিযুক্ত করেন তিনি।

আলোচনার পর সিনেটরদের কেউই কথা এড়ানোর বা সংক্ষেপে বলার চেষ্টা করেননি। সবার বক্তব্যই ছিল স্পষ্ট।

কমিটির চেয়ারম্যান সিনেটর বব কোর্কার বলেন, যুবরাজ সালমানের নজরদারিতেই হত্যাকাণ্ডটি ঘটেছিল। ‘যদি যুবরাজকে সালমানকে বিচারের মুখোমুখি করা হয় তবে ৩০ মিনিটের মধ্যে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হবেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান,’ বলেন তিনি।

জামাল খাশোগি-সৌদি যুবরাজ মোহাম্মদ-সিআইএ-সিনেট-সিনেটর
নিহত সাংবাদিক জামাল খাশোগি

গ্রাহাম বলেন, খাশোগি হত্যায় যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়টি এখন আর অনুমানের বিষয় নয়, এটি স্পষ্ট হয়ে উঠেছে।

যুবরাজ মোহাম্মদ যতদিন ক্ষমতায় থাকছেন ততদিন ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সংশ্লিষ্টতা বা সৌদি সরকারের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি – কোনোটিতেই সমর্থন দিতে পারবেন না বলেও জানান তিনি।

নিউজার্সির ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনদেজও গ্রাহামের বক্তব্যের সঙ্গে একাত্মতা জানান। বলেন, যুক্তরাষ্ট্রের অবশ্যই একটি স্পষ্ট ও স্ব্যর্থহীন বার্তা দিতে হবে যে এ ধরনের কর্মকাণ্ড বিশ্বের দরবারে গ্রহণযোগ্য না।

হত্যাকাণ্ড বিষয়ে মোহাম্মদ বিন সালমান ‘জড়িত থাকতে পারেন’ বলে গত মাসে প্রতিবেদন দিয়েছিল সিআইএ।

ট্যাগ: জামাল খাশোগিজামাল খাশোগি হত্যাজামাল খাশোগি হত্যাকাণ্ডমোহাম্মদ বিন সালমানসিআইএসেমি লিডসৌদি আরবসৌদি রাজপরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে সিরিজে উইন্ডিজের নেতৃত্বে পাওয়েল

পরবর্তী

সবচেয়ে বেশী আয় সালমানের, কমেছে শাহরুখের

পরবর্তী

সবচেয়ে বেশী আয় সালমানের, কমেছে শাহরুখের

বিএনপির প্রার্থী জামায়াত নেতার মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণের নির্দেশ

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT