চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ দিনের মধ্যে ওষুধ রপ্তানি প্রক্রিয়া সম্পন্নের প্রতিশ্রুতি

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৯:৫৫ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

বিদেশে ওষুধ রপ্তানির প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে রপ্তানি প্রক্রিয়ার সময় ৩০ দিনের মধ্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সরকার। ওষুধ শিল্প উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরো উপরে আনতে সরকারের এ সিদ্ধান্ত মাইলফলক হিসেবে কাজ করবে।

দেশের ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো দেশীয় বাজারের ৯৭ ভাগ চাহিদা মিটিয়ে বর্তমানে বিশ্বের ১শ’টির বেশি দেশে রপ্তানি করছে। সরকারের তৃতীয় সর্বোচ্চ রাজস্ব আয় এখন অর্জিত হচ্ছে এ খাত থেকে। ওষুধ শিল্পের সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে মতবিনিময়ে উঠে আসে এ খাতে রপ্তানি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করার সুপারিশ।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বলেন, মোড়ক উম্মোচনেই যদি আমাদের ৫-১০ দিন চলে যায় তাহলেতো একমাসও হাতে থাকলো না।

Banglabid

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা চাই আইনের মধ্যেই কাজটা হোক। এটাকে শর্টকাটে কিভাবে করা যায় সেই প্রচেষ্টা আমাদের রয়েছে।

রপ্তানি প্রক্রিয়ার ৭৫ দিন সময় কমিয়ে ৩০ দিনে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, র’ ম্যাটারিয়ালসের আবেদন থেকে শুরু করে  ডিজি পর্যায়ে এপ্রোভাল হওয়া পর্যন্ত ৭০-৭৫ দিন, আবার কোন কোন ক্ষেত্রে তিন মাসেরও বেশি সময়ের টোটাল যে টাইম উনারা হিসাব করে বলেছেন তা কমিয়ে ত্রিশ দিনের মধ্যে করবো। ওইটুকু ক্যাপাসিটি আমার আছে।

Reneta

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা আব্দুল মুক্তাদির বলেন, খুব অল্প সময়ের মধ্যে যখনই আমরা রেগুলেটেড মার্কেটে যাবো তখনই আমাদের বিক্রি বেড়ে যাবে।

আমলাতান্ত্রিক জটিলতাসহ বিভিন্ন বাধা দূর করতে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান উদ্যোক্তারা। ওষুধ রপ্তানিতে যুগান্তকারী সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।   

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT