বাংলাদেশের দেওয়া ৩০৮ রানের বিশাল লক্ষ্যে ভারতের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমেছেন রহিত শর্মা ও শিখর ধাওয়ান। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভারতের বিপক্ষে সবোর্চ্চ সংগ্রহের রের্কড করে টাইগাররা।
তামিম, সৌম্য এবং সাকিবের অর্শতকে ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ৩০৭ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। সাব্বির রহমান ৪১ এবং নাসির হোসেন ৩৪ রানের কাযর্করী ইনিংস খেলেন।
ভারতের বিপক্ষে নিজেদের জন্য ১০২ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে করা ৩০৭ রানই টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ভারতের বিপক্ষে টাইগারদের হাইয়েস্ট টোটাল ছিলো ২৯৬ রান।
ইনিংসের দু’বল বাকি থাকতে অলআউট হয় বাংলাদেশ। ১৮ বলে ২১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যাপ্টেন মাশরাফি।
ম্যাচে সাকিব আল হাসান তার ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম অর্ধশতক করেন। ৬৮ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাকিব। বৃষ্টির পর শুরু হওয়া খেলায় দ্রুতই তিন উইকেট পতনের পর টাইগারদের ব্যাটিংয়ের হালও ধরেন তিনি।
এর আগে একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের ৩০ তম অর্ধশতক পূর্ণ করে তামিম ইকবাল ফিরে যান ৬২ বলে ৬০ করে। অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে ৭ চার ও এক ছয়ে সাজানো অসাধারণ একটি ইনিংস খেলেন তামিম।
উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের সঙ্গে নেমে ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত পূর্ণ করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন সৌম্য। ৪০ বলে ৫৪ রানের মারকুটে ইনিংস তার।
ভারতের সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিন উইকেট। এছাড়াও ভুবনেশ্বর কুমার ২ টি, উমেশ যাদব ২টি এবং মহিত শমা ও রবিন্দ্র জাদেজা ১ টি করে উইকেট লাভ করেন।
এর আগে বাংলাদেশের হয়ে অভিষিক্ত মুস্তাফিজসহ চার পেসার নিয়ে খেলতে নামলেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। মুস্তাফিজ ছাড়াও এদিন বাংলাদেশের পক্ষে লিটন দাসের অভিষেক হয়েছে।







