চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ অভিবাসীকে সাগরে ভাসিয়ে দিল থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ন ১৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

আন্দামান সাগরে ভাসমান একটি নৌকাকে মেরামত করে, যাত্রীদের খাদ্য ও পানীয় দিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে থাইল্যান্ড। নৌকাটিতে মিয়ানমারের প্রায় সাড়ে ৩শ অভিবাসী ছিলো। এর আগে বুধবার ইন্দোনেশিয়াও একইভাবে ১০০ অভিবাসীকে সাগরে ফেরত পাঠায়। যার মধ্যে ১০ জনের মৃত্যু হয়,অনেকে মূত্রপান করে বেঁচে থাকে।

আরো কয়েক হাজার মানুষ মানবপাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ড ও মিয়ানমার উপকূলে ভাসছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। গত কয়েক সপ্তাহে থাইল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলের জঙ্গলে অভিবাসীদের গণকবর উদ্ধার এবং ওইসব এলাকায় অবৈধ অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হাজারো অবৈধ অভিবাসী সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া উপকূলে ভিড়তে থাকে।

মানবপাচারকারীরা তাদের ভুল তথ্য দিয়ে ওই রুটে সাগর পাড়ি দিতে উদ্বুদ্ধ করে। এ পরিস্থিতিতে বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে দেশ দু’টি সাগরে ভাসমান অভিবাসীদের খাবার ও পানি দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে।

দেশের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আইএমও বলছে, মানব পাচারকারীরা বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের বহনকারী ট্রলারগুলো সমুদ্রে রেখেই পালিয়ে গেছে।কেবল পুরুষ নয়; ওইসব ট্রলারে নারী এবং শিশুরাও খাবার ও পানি ছাড়া মানবেতর দিন যাপন করছে। মানবপাচারকারী গ্রুপগুলো কোনো দেশে তাদের পাচার করতে না পেরে ট্রলারে করে অভিবাসীদের সমুদ্রে ভাসিয়ে দিয়ে পালিয়েছে।

এমন পরিস্থিতিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ডকেও তাদের সমুদ্র সীমানা উন্মুক্ত করে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করার আহ্বান জানায় জাতিসংঘ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT