নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরে প্রায় দুই মাস আগে নিহত গৃহবধূ জাহানারার মরদেহ কবর থেকে তোলা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, প্রবাসী স্বামীর নির্যাতনে জাহানারার মৃত্যু হয়েছে।
স্বজনদের দাবি, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় জাহানারাকে নির্যাতন করে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেয়া হয়েছে।
ওই ঘটনায় মামলা হওয়ার পর আদালতের নির্দেশে আজ রোববার লাশ কবর থেকে তোলা হয়।
বেগমগঞ্জে ভূমি কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইদুর রহমানের নেতত্বে একটি টিম মৃত জাহানার লাশ কবর থেকে তুলে আবার ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।







