এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯২৮ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৮৯ হাজার ২৯৯ ডোজ।
এছাড়া ৭৫ লাখ ১৯ হাজার ৫৪৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৪৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৩৭৫ জন।
মডার্নার ভ্যাকসিন এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ২ হাজার ৪৭০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৪৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৩৯৯ জনকে।








