চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ আগস্টের মধ্যে হজযাত্রীদের সৌদিতে বাড়ি ভাড়া ও বিমানের টিকিট করার নির্দেশ

চকোর মালিথাচকোর মালিথা
১০:০২ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

২৭ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে বাংলাদেশের সকল হজযাত্রীকে সৌদি আরবে বাড়ি ভাড়া করে বিমানের টিকিট করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবছর এখন পর্যন্ত ১৮ হাজার ৮শ’ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন।

বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছে ১৪ জুলাই শনিবার। গত ৪ দিনে বিমান এবং সাউদিয়া মিলে ৫২টি ফ্লাইটে ১৮ হাজারের বেশি হজযাত্রী বাংলাদেশ থেকে হজে গেছেন। প্রায় সব ফ্লাইটই পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার আশাকোনা হজ ক্যাম্পে আসছেন হজযাত্রীরা।

বিমান এবছর শুধু হজ এজেন্টদের কাছে টিকিট বিক্রি করলেও সরকারি নির্দেশনা মানছে না সাউদিয়া। বিমানের ৬৪ হাজার হজ যাত্রীর মধ্যে এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ৫৩ হাজারের মতো। বাকি ১১ হাজার টিকিট হজ এজেন্টরা কেন কিনছেন না, সেজন্য গত দুদিন ৫০টির বেশি হজ এজেন্টের সাথে বৈঠক করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম এবং বিমান মন্ত্রণালয় আবারও বলেছে, অতিরিক্ত কোটা না পাওয়ায় প্রথম দিকে ফ্লাইট বাতিল করা যাত্রীদের পরে হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: হজহজযাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT