চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ ডিসেম্বর বড় পর্দায় আসছে ‘কাঠবিড়ালী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

কোনো ধরনের আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল গল্পনির্ভর ছবি ‘কাঠবিড়ালী’। ছবির পরিচালক নিয়ামুল মুক্তা জানান, ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি।

গত মঙ্গলবার দুপুর থেকে ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। এমনটাই জানালেন ছবির পরিচালক।

তিনি বলেন, রবিবার সেন্সরে জমা দিয়েছিলাম। মঙ্গলবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন ছবিটির।

পরিচালকের প্রথম ছবি এটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এর আগে চিলেকোঠার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়। ওই টিজারে পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে শুটিং হওয়া ছবিটির গল্পের গভীরতার কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে। যাতে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।

এদিকে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীরও সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সদস্যদের সঙ্গে প্রিভিউ বোর্ডে আমি নিজেও ছিলাম। পুরো ছবিটি আমি দেখেছি। ভালো গল্পের ছবি। এক বসায় ছবিটি দেখতে দর্শকরা মোটেও বিরক্তি হবেন না। নির্মাণও চমৎকার। ছবি সময়োপযোগী ছবি।’

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়নের পর এবার পেল সেন্সর সনদ। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন।

Reneta

ছবিটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, আমাদের স্বপ্নের ছবি কাঠবিড়ালী। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। এতে করে আত্মবিশ্বাস আরও বেড়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। ছবিতে অভিনয় নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ‘

ছবিটিতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’ এর ব্যানারে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ কে আজাদ সেতুকাঠবিড়ালীতানজিনা রহমানলিড বিনোদনশিল্পী সরকার অপুস্পর্শিয়াহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT