চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চ আন্তর্জাতিকভাবেও পালিত হোক গণহত্যা দিবস

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০২ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

২৫ মার্চ গণহত্যা দিবস পালনে জাতীয় সংসদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হোক।’ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির একটি অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করে ওইদিনই সংসদ অধিবেশনে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করতে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। গত মাসের শেষ সপ্তাহের ওই আলোচনার রেশ ধরেই এ নিয়ে প্রস্তাব আনার কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরীন আখতার শনিবার (১১ মার্চ) অধিবেশনের শুরুতেই প্রস্তাবটি উত্থাপন করেন। বাঙালি জাতির বহুল প্রতীক্ষিত এ ইচ্ছার প্রতিফলন ঘটায় জাতীয় সংসদকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে মুক্তিকামী বাঙালি জাতির ওপর পৈশাচিক বর্বর হামলা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। একটি জাতির ওপর বর্বরতম গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধে মেতে উঠেছিলো সেই পৈশাচিক হায়েনারা। তাদের ঘৃণ্য গণহত্যা থেকে নারী-শিশু-লেখক-ছাত্র-শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবি কেউই রেহাই পায়নি। সেই রাতে সমগ্র ঢাকা শহরকে তারা এক মৃত্যুপুরীতে পরিণত করেছিল। পৃথিবীর ইতিহাসে বেসামরিক মানুষদের ওপর এমন নৃশংস গণহত্যা চালানোর ইতিহাস দ্বিতীয়টি নেই। এর ধারাবাহিকতায় একাত্তরে দীর্ঘ নয় মাস ধরে তারা বাঙালি জাতির ওপর একই নৃশংসতা চালিয়েছে। এ কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের এই হত্যাযজ্ঞকে বিশ শতকের পাঁচটি ভয়ঙ্কর গণহত্যার অন্যতম উল্লেখ করা হয়। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক আর্কাইভ তাদের অবমুক্তকৃত দলিল প্রকাশ করে। এখানেও বাংলাদেশে সংঘটিত এই নারকীয়  হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসেবে চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। এরপর প্রায় পাঁচ দশক পেরিয়ে যাচ্ছে। কিন্তু, নিজেদের কর্মকাণ্ডের জন্য পাকিস্তান কখনও লজ্জিত হয়নি, বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। এমনকি ১৯৭১ সাল থেকেই তারা সারা বিশ্বের সামনে মিথ্যার আশ্রয় নিচ্ছে। তাই এ গণহত্যা নিয়ে তাদের চলমান মিথ্যাচারের বিরুদ্ধে সারা বিশ্বকে প্রকৃত সত্য জানাতে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলে আমরা মনে করি। পাকিস্তানি বর্বরদের হাতে নিহত ৩০ লাখ শহীদের আত্মার শান্তির জন্য হলেও শুধু কথার কথায় সীমাবদ্ধ না রেখে দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবসে পরিণত করতে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৫ মার্চ গণহত্যা দিবস

পরবর্তী

মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ৬৯০ কোটি টাকা: অর্থমন্ত্রী

পরবর্তী
অর্থমন্ত্রী

মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ৬৯০ কোটি টাকা: অর্থমন্ত্রী

'কান নিয়েছে চিলে'র জেরে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ-ভাঙচুর

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT