চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A
কাল রাত

আবার সেই ভয়াল ২৫ মার্চের কালরাতের মুখোমুখি বাংলাদেশ, বাঙালি জাতি। মূলত ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকে দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করছে জাতি।

আমরা জানি, মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোশররা। ১৯৭১ সালের ২৫ মার্চ সেই রাতের হানাদার বাহিনীর বর্বর গণহত্যা বিশ্বের যে কোনো গণহত্যার চেয়ে ভয়াবহ।

সেই রাত ছিল বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদাররা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের পূর্ব পরিকল্পিতভাবে ‘অপারেশন সার্চলাইটে’র মাধ্যমে নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই রাত ছিল বিশ্ব সভ্যতার কলঙ্কজনক ও জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।

তবে বাঙালি জাতির কাছে সবচেয়ে দুঃখের বিষয় এই জঘন্যতম গণহত্যা এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে স্বাধীনতাবিরোধীদের একটা বড় অংশ। তাদের নানামুখি তৎপরতায় ২৫ মার্চের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

আশার কথা স্বাধীনতার দীর্ঘ বছর পর এ নিয়ে সরকার উদ্যোগী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজকে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, যেন এই দিনটা গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। সেজন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’

আগের দিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রিভেনশন অব জেনোসাইড বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েঙ্গ শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে বলেছেন, ‘কিছু কিছু দেশ বিরোধিতা করলেও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে চালানো পাকিস্তানের গণহত্যার বিষয়টি আমরা আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করবো।’

Reneta

যেভাবেই হোক না কেন, এই স্বীকৃতি আদায় করতেই হবে। কোনোভাবেই এত বড় একটা কলঙ্কজনক অধ্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভুলে থাকার সুযোগ নেই। সেটা হবে মানব সভ্যতার ভয়ংকর অপমান। সেই রাতের ঘটনার পর অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকা ২৫ মার্চ রাতে বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল বলে জানায়। সেদিন থেকে পরবর্তী ৯ মাসে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে ৩০ লক্ষ নিরপরাধ নারী-পুরুষ-শিশুকে হত্যা করে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা।

আমরা মনে করি, পাকিস্থানি হানাদার বাহিনীর গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন, অগ্নিসংযোগ – এ  সবই জাতিসংঘের ‘জেনোসাইড কনভেনশনের’ চূড়ান্ত উদাহরণ। তাই এর আন্তর্জাতিক স্বীকৃতির কোনো বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৫ মার্চ কালরাতগণহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT