চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৫ বছর ধরে স্বজন হারানোর বেদনা নিয়ে রাস্তায় আছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘আপনারা জানেন, ২৫ বছর ধরে এক রক্ত ক্ষরণ নিয়ে, স্বজন হারিয়ে, সন্তানের মাকে হারিয়ে আমি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন শুরু করেছিলাম। যেনো আমার সন্তানের মতো কাউকে মা হারা হয়ে বেঁচে থাকতে না হয়। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে যেনো কাউকে সড়কে প্রাণ দিতে না হয়, নিষ্পেষিত না হয়। এই উদ্দেশ্য নিয়েই আন্দোলন শুরু করেছিলাম। এই দীর্ঘ ২৫ বছরের আন্দোলনে আমাকে অনেক বাধা বিপত্তি, মানসিক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে। কিন্তু তারপরেও আমি দমে যায়নি।’

-কথাগুলো বলছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিরাপদ সড়ক চাই’-এর ব্যানারে আনুষ্ঠানিক মানববন্ধনে দাঁড়িয়ে এ কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

নব্বই দশকের কথা। তখন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। কিন্তু সেই সময়েই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ১৯৯৩ সালের ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তার স্ত্রী জাহানারা কাঞ্চন। তখন তাদের একমাত্র পুত্র মীরাজুল মঈন শিশু। স্ত্রীর এমন দুর্ঘটনা মানতে পারেননি ইলিয়াস কাঞ্চন। রাস্তায় নেমে প্রতিবাদ করেন। আর কাউকে স্বজন হারাতে না হয় তার জন্য নিজেই গড়ে তুলেন ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংগঠনটি। দীর্ঘ ২৫ বছর এই সংগ্রাম চালিয়ে যান তিনি। প্রিয় মানুষ হারানোর বেদনা আজও তারা করে এই মানুষটিকে। আর তাইতো সারা ঢাকা শহরে যখন নিরাপদ সড়কের আন্দোলনে রাস্তায় স্কুল কলেজের ছাত্ররা, তখন ছাত্রদের সাথে সংহতি জানিয়ে তিনিও নামলেন রাস্তায়।

কোমলমতি শিশুদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, আমাদের কোমলমতি শিশুরা উপলব্ধি করেছে। তারা বুঝতে পেরেছে প্রতিদিন রাস্তায় প্রিয়জনকে হারানোর চেয়ে একসঙ্গে একদিন প্রতিবাদ করে সড়ককে নিরাপদ রাখার সিদ্ধান্তই সুন্দর। আমি ২৫ বছর ধরে এ কথাটিই বলতে চেয়েছি। মানুষের সাময়িক অসুবিধা হলেও এই আন্দোলনকে ইতিবাচক ভাবে দেখতে হবে। সড়ক নিরাপদ রাখার দাবী চালিয়ে যেতে হবে। আমি শুরু থেকেই তাদের সাথে সংহতি জানিয়ে এসেছি, এখনও ছাত্রদের দাবীর সাথে একাত্মতা পোষণ করছি।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের দাবী ছাত্ররা যে সব দাবী করছে তা প্রধানমন্ত্রীকে মেনে নেয়ার অনুরোধ করেন ইলিয়াস কাঞ্চন। সেই সাথে বলেন, নিরাপদ সড়ক গড়তে আজীবন রাস্তায় থাকতে রাজি তিনি।

প্রসঙ্গত, বাস চাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিম নিহত হয় গত ২৯ জুলাই(রবিবার)। একই ঘটনায় গুরুতর আহত হয় ১৩ শিক্ষার্থী। এমন মর্মান্তিক ঘটনা মানতে না পেরে রাস্তায় নামেন সহপাঠিরা। সহপাঠির মৃত্যুর বিচার দাবী ও নিরাপদ সড়কের দাবীতে শুরু করেন আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন ছড়িয়ে যায় গোটা শহরে। গত দু’দনি ধরেই রাস্তায় নেমে আন্দোলন করছে হাজারো শিক্ষার্থী। তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন দেশের তারকা শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনইলিয়াস কাঞ্চননিরাপদ সড়ক চাইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT