চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছরের সবচেয়ে বাজে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পারলে ১৯৮৪-৮৫ মৌসুমের ফলকে ইতিহাস থেকেই মুছে দিতো রিয়াল মাদ্রিদ। গৌরবে ভরা জ্বলজ্বলে ক্লাব ইতিহাসে লস ব্লাঙ্কোসদের জন্য যেন কলঙ্কের দাগ হয়ে আছে সেই মৌসুমের দলটা। কিন্তু বর্তমানের দলটা যেভাবে এগোচ্ছে, একটু এদিক-সেদিক হলে ইতিহাসই গড়া হয়ে যাবে। সেই কীর্তি অবশ্য মোটেও সুখকর হবে না রেকর্ড ১৩বার ইউরোপ সেরা ক্লাবটির জন্য!

লা লিগার ২০১৮-১৯ মৌসুম শেষ হতে আরও বাকি আছে আট ম্যাচ। এই আট ম্যাচের অন্তত পাঁচটিতে নিজেদের অপরাজেয় রাখতে হবে রিয়ালকে। নইলে ক্লাব ইতিহাসের সবচেয়ে খারাপ দলের অংশ হয়ে যাবেন সার্জিও রামোসরা।

১৯৮৪-৮৫ মৌসুমে সবচেয়ে বাজে ফল গড়া রিয়াল তাদের মৌসুম শেষ করেছিল পঞ্চম স্থানে থেকে! কোপা ডেল রেতে দৌড় থেমেছিল শেষ ষোলোতেই, অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে। শঙ্কার ছায়া ছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারাতেও। তবে হাঙ্গেরির দল ভিডিওটনকে উয়েফা কাপের(বর্তমানে ইউরোপা) দুই লেগের ফাইনালে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারাটাই ছিল রিয়ালের ওই মৌসুমের একমাত্র অর্জন। কেবল এক মৌসুমে ১৮ ম্যাচে তিক্ত স্বাদ পেতে হয়েছিল সেই দলটিকে!

সেই মৌসুমে শীর্ষে থাকা দল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ছিল ১৭! তখন প্রতি ম্যাচ জিতলে দলগুলো তিন পয়েন্টের বদলে পেত দুই পয়েন্ট করে।

সবচেয়ে খারাপ হওয়ার খুব কাছে চলে গিয়েছিল ১৯৯৩-৯৪ মৌসুমের দলটাও। সেই দলটা এক মৌসুমে হেরেছে ১৪ ম্যাচ। লিগ শেষ করেছিল চতুর্থ স্থানে থেকে। কোপা থেকে বিদায় নিতে হয়েছিল টেনেরিফের মতো দলের কাছে হেরে, দুই লেগ মিলিয়ে যে দলের কাছে রিয়াল গোল হজম করেছিল ৫টি! উইনার্স কাপে সেসময়কার উঠতি দল পিএসজির কাছেও পাত্তা পায়নি স্প্যানিশ জায়ান্টরা।

তবে বর্তমান দলটা কিন্তু এরইমধ্যে উঠে এসেছে মন্দ দলের তালিকার দ্বিতীয় স্থানে। বুধবার ভ্যালেন্সিয়ার কাছে লা লিগায় হেরে মৌসুমে নিজেদের ১৫তম হারের তেতো স্বাদ গিলেছে জিনেদিন জিদানের দল। তাতেই শেষ ২৫ বছরের সবচেয়ে বাজে দলের তকমটা গায়ে লেগে গেছে রিয়ালের!

Reneta

হারের সঙ্গে চোখে লাগছে যা সেটা গোল হজমের সংখ্যাটাও। ৪৯ ম্যাচে ৬০বার রিয়ালের বিপক্ষে গোল উল্লাস করেছে প্রতিপক্ষ! ম্যাচ প্রতি গড়টা ১.২২। ৩২ ম্যাচে ৬১ গোল খেয়ে তলানির দল হুয়েস্কাই কেবল এগিয়ে রিয়ালের থেকে। শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা দাঁড়িয়েছে ১৩তে। নেই একটি শিরোপা জয়েরও সম্ভাবনা। বাকি আট ম্যাচের পাঁচটিতে হারলে সবচেয়ে বাজে দলের তকমা গায়েতো লাগবেই, ঝুলে যেতে পারে পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও!

খানিকটা আশার কথা হল, পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকা বড় কোনো দলের সঙ্গে শেষ আটে দেখা হচ্ছে না রিয়ালের। পয়েন্ট টেবিলের চারে থাকা গেটাফে, অষ্টম-নবম স্থানের অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল বেটিস এবং দশম স্থানের এইবার কঠিন প্রতিপক্ষ হতে পারে লস ব্লাঙ্কোসদের জন্য। তবে বর্তমানের যে বেহাল দশা চলছে কে জানে ১৯ নম্বরে থাকা রায়ো ভায়েকানো না আবার হারিয়ে বসে রিয়ালকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT