চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অধিনায়ক লিওনেল মেসি দলে ফিরেছেন। কিন্তু বার্সেলোনাকে রক্ষা করতে পারেননি। আসলে নতুন মৌসুমে এখনো খাপ খেতে পারছেন না এলএমটেন। যার ফলে শেষ পর্যন্ত গ্রানাডার বিপক্ষে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্দের দল।

শনিবার রাতে ঘরের মাঠে লা লিগায় টানা দুবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে গ্রানাডা। ম্যাচ শুরু হতে না হতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সেলোনা। এরপর আর শেষ রক্ষা হয়নি দলটির।

এক সপ্তাহ হয়নি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সা। আর এবার গ্রানাডার কাছে হার। যারা এই মৌসুমেই অবনমন থেকে আবার লিগে উঠে এসেছে।

চলতি মৌসুমে বার্সার এটি দ্বিতীয় হার। প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের পর ওসাসুনার সঙ্গে ড্র করে তারা। নতুন মৌসুমে তিনটি অ্যাওয়ে ম্যাচেই জয়শূন্য মেসি-সুয়ারেজরা। আর মোট মিলিয়ে সবশেষ সাত অ্যাওয়ে ম্যাচে জয় নেই তাদের। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এমনটা ঘটেনি বার্সায়।

জুনিয়র ফিরপোর পা থেকে বল কেড়ে রবের্তো সোলদাদো বাড়ান ফরোয়ার্ড অ্যান্থনিওকে। একেবারে শেষ মুহূর্তে গোললাইনের উপর থেকে হেডে বল জালে জড়ান মিডফিল্ডার র‌্যামন।

এই ম্যাচের আগে সবশেষ ২০ সাক্ষাতে যাদের কাছে একবারে বেশি হারেনি বার্সা। তাদের কাছেই ৬৬ মিনিটে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন খানিক আগেই বদলি নামা উইঙ্গার আলভারো ভাদিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

Reneta

২০১৬তে মৌসুমের শেষ ম্যাচে এই গ্রানাডাকে হারিয়েই শিরোপা জেতে বার্সা। সেই কথা মাথায় রেখেই হয়তো দ্বিতীয় গোল হজমের দুই মিনিট পর ম্যাচে প্রথমবারের মতো প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষায় নেয় অতিথিরা। ফাতির কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক রুই সিলভা। ৮২ মিনিটে মেসির নিচু শটও এই পর্তুগিজ রুখে দিলে হারের হতাশায় মাঠ ছাড়ে বার্সেলোনা।

পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে উঠে আসা গ্রানাডার পয়েন্ট ১০। টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা গ্রানাডা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে সেভিয়া। পাঁচ ম্যাচে ১০ পেয়েছে তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও। সমান আট পয়েন্ট করে নিয়ে চার, পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে- ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক বিলবাও। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সা আছে সাতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

মে ৫, ২০২৬

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT