৪০ মিনিট ক্রিজে কাটিয়েও রানের দেখা পেলেন না জাকির হাসান। ভারত সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার বৃত্তেই বন্দি থাকলেন বাঁহাতি ওপেনার। আরেক প্রান্তে সাদমান ইসলাম দারুণভাবে লড়ে গেলেও জাকির রানের জন্য সংগ্রাম করছিলেন।
ইনিংসের নবম ওভারে আকাশ দীপের শিকার হন জাকির। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে গালি অঞ্চলে ক্যাচ দেন।
২৪ রান করে আকাশের দ্বিতীয় শিকার হন সাদমান ইসলাম।
মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিং বেছে নেন।








