চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী হঠাৎ বেড়েছে মৃত্যু, একদিনে সোয়া ২ লাখ শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে একদিনে সারাবিশ্বে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৯১৭ জন মানুষ এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৪১৩ জন।বিশেষজ্ঞরা বলছেন, গত ৭ দিন ধরে করোনার মৃত্যু হার কমে আসলেও ১৪ জুলাই থেকে হঠাৎ বাড়তে শুরু করেছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনার হটস্পটগুলোতে মৃতের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে আসা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৩৪১ জন,শনাক্ত হয়েছে ৪৩ হাজার ২৪৫ জন। অন্যদিকে গত দুই মাস যাবত দ্বিতীয়  অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ৮৩৫, শনাক্ত ৬৫ হাজার ৫৯৪। যা একদিনের করোনা শনাক্ত রোগীর সর্বোচ্চ রেকর্ড।

রাশিয়া, ইরান, ইটালিকে অনেক আগেই পেছনে ফেলে করোনার ভয়াবহতা বেড়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। করোনা আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে একদিনে মারা গেছে ৫৮৮ জন, আক্রান্ত হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। পরিসংখ্যান হিসেবে সাত নম্বর অবস্থানে থাকা মেক্সিকোতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৮৫ জন এবং আক্রান্ত ৪ হাজার ৬৮৫ জন।

Banglabid

করোনার বৈশ্বিক চিত্র বলছে, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৪৯ লাখ ৬৫ হাজার ৮৪২ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ২৫৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৭৭ লাখ ৭০ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Reneta

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ডোমিটারকরোনাকরোনাভাইরাসশনাক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে না

পরবর্তী

করোনাভাইরাস: কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার মেয়াদ আরও বাড়লো

পরবর্তী
কানাডা

করোনাভাইরাস: কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার মেয়াদ আরও বাড়লো

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্কে খুন

সর্বশেষ

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT