ক্রিকেট

২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএল

২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএল

লোকসভা নির্বাচন খুব কাছেই। তাই বিরতির শঙ্কা মাথায় রেখেও ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ২০১৯ আইপিএলের আসর। চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই দিয়ে শুরু হবে এবারের আসর।

মঙ্গলবার ঘোষণা করা হয়েছে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি। এই সময়ে ম্যাচ হবে ১৭টি। যার মধ্যে ছয়টি দল খেলবে চারটি করে ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস খেলবে পাঁচটি করে ম্যাচ।

সময়টাতে সাতটি দল দুটি করে ম্যাচ খেলবে ঘরের মাঠে। একমাত্র দিল্লিই পাচ্ছে ঘরের মাঠে তিনটি ম্যাচ।

প্রাথমিকভাবে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি ঘোষিত হয়েছে। ভারতজুড়ে নির্বাচনের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা হতেই আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হবে।

বিষয়:আইপিএল-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…