চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ বছর পর কোপার সেমিতে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৬
স্পোর্টস
A A

কোপা আমেরিকার শেষ আটের প্রথম লড়াইয়ে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডেম্পসি এবং জার্দেসের গোল দুটি সিয়াটলের সেঞ্চুরি লিঙ্ক ফিল্ডের গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থকদের আনন্দে উন্মাতাল করে তোলে।

‘ফেবারিট’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরোয়োর গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলো ইকুয়েডরও। কিন্তু ২-১ ব্যবধানেই ফল নির্ধারিত হয়ে যায়।

এই জয়ের ফলে ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো জার্গেন ক্লিনসম্যানের যুক্তরাষ্ট্র। পেনাল্টি বক্সের বাইরে থেকে জোনসের ফ্রি কিক স্টাইলে তুলে দেয়া বলটিতে দুর্দান্তভাবে মাথা ছুঁইয়ে ম্যাচের প্রথমার্ধের ২২ তম মিনিটেই দলকে এগিয়ে দেন ক্লিন্ট ডেম্পসি। এর পর গিয়াসি জার্দেসের সৌজন্যে স্বাগতিকদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫ তম মিনিটে।

তবে এর দশ মিনিট পরেই মাইকেল এন্টোনিও আরোয়োর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইকুয়েডর। ওয়াল্টার আয়োভির বাড়ানো বলে আরোয়োর জোড়ালো শটটি লক্ষ্যভেদ করে। কিন্তু এরপর আর গোলের দেখা পায়নি তারা। দুর্দান্ত খেলেও এবারের আসরে যাত্রা সমাপ্ত হলো ইকুয়েডরের।

কোপা আমেরিকায় এর আগে এই দলের সর্বশেষ দেখা হয়েছিলো সেই ১৯৯৩ সালে। ম্যাচটিতে গ্রুপ পর্বের সেই লড়াইয়ে স্বাগতিক ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছিলো যুক্তরাষ্ট্রকে। পক্ষ পাল্টিয়ে ইতিহাস যেনো আজ আবারো ফিরে এলো স্বাগতিকদের সেঞ্চুরি লিঙ্ক ফিল্ডে।

সেমিতে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে যুক্তরাষ্ট।

Reneta

এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ছয়বারের লড়াইয়ে চারবারই জয় পেলো যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটিতে বিজয়ী হয় ইকুয়েডরের এবং অপরটি ড্র হয়। স্বাগতিক হওয়ায় প্রায় সম্পূর্ণ গ্যালারির দর্শকের সমর্থন নিজেদের অনুকূলে ভালোই কাজে লাগিয়েছে ইউএস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT