চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট বিশেষ ব্যবস্থায় সরবরাহ হয় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড

পরাগ আজিমপরাগ আজিম
৮:১১ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৫
বাংলাদেশ
A A

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গ্রেনেড হামলায় আহত ডক্টর হাছান মাহমুদ বলেছেন, হামলার জন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া আর্জেস গ্রেনেড বিশেষ ব্যবস্থাপনায় সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিলো।

মামলার ১২৯তম সাক্ষী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে সাক্ষ্য দিয়েছেন তিনি।

হাছান মাহমুদ জানান, হামলার সময় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি জনসভাস্থলে ছিলেন। গ্রেনেড হামলায় আহত হয়ে ঢাকার শিকদার মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাক্ষ্য শেষে তিনি সাংবাদিকদের বলেন, সেদিনের হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে তার দলকে নেতৃত্ব শূন্য করা। ২১ আগস্টের হামলায় আর্জেস গ্রেনেডে ব্যবহার হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, এগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণ সন্ত্রাসীদের কাছে বিশেষ এসব গ্রেনেড বিশেষ ব্যবস্থায় পৌঁছে দেয়া হয়েছিলো।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সেদিন গ্রেনেড হামলা চালানো হলেও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার তার কোনো বিচার করেনি।

সাক্ষ্য দেয়ার পর হাছান মাহমুদকে জেরা করে আসামীপক্ষ। তবে বেশিরভাগ আসামী আইনজীবী থেকে তাকে জেরা করেননি।

Reneta

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী রেজাউর রহমান বলেন, আসামী আব্দুস সালাম পিন্টুর আইনজীবী মামলার ১২৯ নম্বর সাক্ষী হাসান মাহমুদের বক্তব্যকে ‘আংশিক সত্য’ বলে দাবি করেছেন।

ডক্টর হাছান মাহমুদের পর আদালতে সাক্ষ্য দেন শেখ হাসিনার ওই সময়ের গাড়ির চালক আব্দুল মতিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্টগ্রেনেড হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT