বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না, কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালীন এ ঘটনা হওয়ায় বিএনপির অনেক শীর্ষ নেতা এতে জড়িত। সামনে আলোচিত এ মামলার রায় ঘোষিত হলে বিএনপির অনেক শীর্ষ নেতারা দণ্ডিত হতে পারেন। সামনে জাতীয় নির্বাচন, এতে বিএনপি সংকটে পড়তে পারে।
শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন কর্ণফুলী টানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে খনন কাজ আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বলে জানান মন্ত্রী।








