চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্টই প্রথম ছিলো না, শেষও না

সাবিত খানসাবিত খান
১১:১৬ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলাই শেখ হাসিনার প্রাণনাশের প্রথম বা শেষ চেষ্টা নয়। পঁচাত্তরের ১৫ আগস্ট বিদেশে থাকার কারণে বোন শেখ রেহানাসহ বেঁচে গেলেও দেশে ফেরার পর থেকেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে বারবার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল চ্যানেল আই অনলাইনকে বলেন, গত সাড়ে তিন দশকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য চেষ্টা হয়েছে কমপক্ষে ১৯ বার। মানুষের দোয়া এবং আল্লাহর অসীম কৃপায় বারবারই তিনি বেঁচে গেছেন। এদেশের মানুষের জন্য সংগ্রাম অব্যাহত রেখেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়ে ১৯৮১ সালের মে মাসে দেশে ফেরার পর থেকেই শেখ হাসিনার ওপর একের পর এক হামলা হয়েছে। প্রতিবারই তিনি বেঁচে গেলেও জীবন দিতে হয়েছে অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীকে।

শুধুমাত্র বিরোধীদলে থাকার সময়ই নয়, তিনি যখন দেশের প্রধানমন্ত্রী তখনও তাকে হত্যার চেষ্টো হয়েছে একাধিকবার। এমনকি অভুত্থান চেষ্টাও হয়েছে।

শেখ হাসিনার ওপর প্রথম বড় হামলা হয় ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে ৮ দলীয় জোটের মিছিলে। শেখ হাসিনাকে হত্যা করতে পুলিশ এবং বিডিআর গুলি করলে সাতজন নিহত হন, আহত হন তিনশ মানুষ। পরদিন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে হত্যা করতেই পুলিশ এবং বিডিআর গুলি করেছিলো।

এর পরের হামলা ১৯৮৯ সালের ১১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনি ফারুক-রশিদের ফ্রিডম পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা চালায়। বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন বাসভবনে ছিলেন। হামলাকারীরা ৭/৮ মিনিট ধরে বঙ্গবন্ধু ভবন লক্ষ্য করে গুলি চালায় ও একটি গ্রেনেড নিক্ষেপ করে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি।

Reneta

শেখ হাসিনার প্রাণনাশের তৃতীয় চেষ্টা হয় ১৯৯১’র ১১ সেপ্টেম্বর। টুঙ্গিপাড়া থেকে ফিরে বেলা আড়াইটার দিকে ধানমন্ডি স্কুলে উপনির্বাচনের ভোট দেয়ার পর তিনি গ্রিনরোডে পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোটের পরিস্থিতি দেখতে যান। ‘গাড়ি হইতে নামার সঙ্গে সঙ্গেই বিএনপির ওয়াহিদের নেতৃত্বে বিএনপি’র কর্মীরা গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ করিতে শুরু করে। ২০/২৫ রাউন্ড গুলি ও বোমাবর্ষণ হয়।’( দৈনিক ইত্তেফাক ১২.০৯.১৯৯১)

তিন বছরের মাথায় ২৩ সেপ্টেম্বর, ১৯৯৪ ঈশ্বরদী ও নাটোর রেল স্টেশনে প্রবেশের মুখে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। (দৈনিক সংবাদ ২৪.০৯.১৯৯৪)

ইত্তেফাক জানাচ্ছে, সোয়া এক বছরের মধ্যে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর রাসেল স্কয়ারের কাছে সমাবেশে ভাষণ দেওয়ার সময় গুলিবর্ষণ করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর।

ষষ্ঠ হামলাটি হয় ১৯৯৬ সালের ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বক্তৃতার পর হঠাৎ একটি মাইক্রোবাস থেকে সভামঞ্চ লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন বলে ইত্তেফাকের পরদিনের সংবাদে জানানো হয়।

ওই হামলার কয়েক মাসের মাথায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও হত্যা চেষ্টা ও ষড়যন্ত্র চলতে থাকে।

১৯৯৯ সালের ১২ জুলাই দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্রকন্যাসহ ৩১ জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার ই-মেইলটির প্রেরক ইন্টার এশিয়া টিভির মালিক শোয়েব চৌধুরী। শেখ হাসিনাকে হত্যা, গণতন্ত্রিক সরকারকে উৎখাত এবং বিদ্বেষ সৃষ্টির লক্ষ্যে ই-মেইল প্রেরণের অভিযোগে শোয়েব চৌধুরীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

শুধু হুমকির মধ্যেই সীমাবদ্ধ ছিলো না ষড়যন্ত্রকারীরা। ২০০০ সালের ২২ জুলাই ইত্তেফাক জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলের কাছে এবং হেলিপ্যাডের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিলো। এই বোমা গোয়েন্দাদের কাছে ধরা পড়ে। বোমাটি বিস্ফোরিত হলে নিশ্চিহ্ন হয়ে যেতো জনসভাস্থল। ২২ জুলাই বেলা সাড়ে দশটায় শেখ লুৎফুর রহমান ডিগ্রি কলেজ মাঠে ওই জনসভায় প্রধানন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিলো।

সেবার প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনাকে হত্যা করতে শেষ চেষ্টা হয় ২০০১ সালের ২৯ মে। খুলনার রূপসা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিলো তার। জঙ্গি সংগঠন হুজি আবারো সেখানে বোমা পুঁতে রাখে যা গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। পরে হুজি স্বীকার করে, তারাই হত্যা চেষ্টা চালিয়েছিলো।

এই হত্যা চেষ্টার কয়েক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন শেখ হাসিনা। নির্বাচনী প্রচারাভিযানে ২৫ সেপ্টেম্বর সিলেট গিয়েছিলেন তিনি। সেদিন রাত ৮ টার দিকে জনসভাস্থল থেকে ৫০০ গজ দূরে একটি বাড়িতে বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আগেই বোমা বিস্ফোরণ ঘটায় ভেস্তে যায় শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা। হরকাতুল জিহাদ হুজি এই হত্যা চেষ্টার কথা স্বীকার করে।

সিলেটের ওই হত্যা চেষ্টাটির মতো ২০০২ এর ৪ মার্চ আরেকটি হত্যা চেষ্টার কথা জানায় বিভিন্ন জাতীয় দৈনিক। প্রতিবেদনগুলোতে বলা হয়, যুবদল ক্যাডার খালিদ বিন হেদায়েত নওগাঁয় বিএমসি সরকারি মহিলা কলেজের সামনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায়। 

এভাবে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা চলতেই থাকে। ২০০২ সালে ৩০ সেপ্টেম্বর বিএনপি-জামাত নেতা-কর্মীরা সাতক্ষীরার কলারোয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে শেখ হাসিনার ওপর হামলা চালায় বলে বিভিন্ন জাতীয় দৈনিক জানায়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন জোটের এমপির প্রত্যক্ষ মদদে জোট সন্ত্রাসীরা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায়। 

শেখ হাসিনার ওপর ১৩তম হামলা ঘটে ২০০৪ সালের ২ এপ্রিল। বরিশালের গৌরনদীতে শেখ হাসিনার গাড়ি বহরে গুলিবর্ষণ করে জামায়াত-বিএনপি।

এরপর সেই ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশস্থলে গ্রেনেড হামলা চালানো হয়। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অল্পের জন্য বেঁচে গেলেও নিহত হন আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী। হামলায় আরও ৪শ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

২১ আগস্টের গ্রেনেড হামলার পরও শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা থেমে থাকেনি।

তার একটি ঘটে ভিন্নভাবে, কারাগারে। ২০০৭ সালের ১৬ জুলাই বিনা ওয়ারেন্টে সেনাসমর্থিত ১/১১’র তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিলো। গ্রেফতারের পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেলে তাকে স্থানান্তর করা হয়। সেসময় শেখ হাসিনার খাবারে ক্রমাগত বিষ  দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। ‘স্লো পয়জনিং’ এর কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন শেখ হাসিনা।

এরপর তিনি পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেও ষড়যন্ত্র এবং হত্যা চেষ্টা থেমে থাকেনি। ২০১১ সালে শ্রীলংকার একটি সন্ত্রাসবাদী গ্রুপের সাথে বাংলাদেশের শত্রু রাষ্ট্র এবং আর্ন্তজাতিক সন্ত্রাসী চক্র সুইসাইড স্কোয়াড গঠন করে শেখ হাসিনাকে হত্যার জন্য চুক্তি করে। সেজন্য শ্রীলংকার সেই সন্ত্রাসবাদী গ্রুপকে আগাম পেমেন্টও দেওয়া হয়। আততায়ীদের টিমটি গাড়ি করে কলকাতা বিমানবন্দরে যাবার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলে ভেস্তে যায় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা।

ওই বছরই ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার লক্ষ্যে একটি সামরিক অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনা করা হয়েছিলো যা ব্যর্থ হয়ে যায়। বিশ্বজুড়ে তথ্য ফাঁসে আলোচিত প্রতিষ্ঠান উইকিলিকস প্রকাশিত সৌদি আরবের এক গোপন বার্তায় দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর ডালিম এ অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলে‍া। হংকং, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বসে এ অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনা চলছিলো। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ জন অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এতে জড়িত ছিলেন। হংকংয়ে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ইশরাক আহমেদ এ পরিকল্পনায় অর্থায়ন করে বলে গোপন বার্তায় উল্লেখ করা হয়েছে। প্রকাশিত নথি অনুসারে, এ ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা এবং পরিকল্পনায় খালেদা জিয়া, তারেক জিয়া ও জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা ছিলো। (দৈনিক যুগান্তর, ৪ জুলাই, ২০১৫)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এবং অভ্যুত্থানের আরেকটি পরিকল্পনার কথা স্বীকার করেছে পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা শাহানুর আলম। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং অভ্যুত্থানের মাধ্যমে ‘বৃহত্তর ইসলামিক রাষ্ট্র’ গড়ার ষড়যন্ত্র করছিলো জেএমবি। শাহানুরের স্ত্রী সুজেনা বলে, রাজীব গান্ধী হত্যাকাণ্ডের মতো নারী ‘মানববোমা’ ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিলো তাদের।

২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মন্ডল নামে দু’জন নিহত হয়। ওই ঘটনায় জেএমবি জড়িত থাকার অভিযোগ ওঠায় ঘটনায় জড়িত হিসেবে ১১ জনের তালিকা প্রকাশ করে এনআইএ। এর মধ্যে পল্লী চিকিৎসক শাহানুরও ছিলেন। ( দৈনিক সমকাল ৮ ডিসেম্বর, ২০১৪ এবং দৈনিক যুগান্তর ৯ নভেম্বর, ২০১৪)

শেখ হাসিনাকে হত্যার সর্বশেষ চেষ্টা হয়েছে ২০১৫ সালের ৭ মার্চ। সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার সময়ে কারওয়ানবাজারে তার গাড়িবহরে বোমা হামলা চালানোর চেষ্টা চালায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। শেখ হাসিনার যাওয়ার পথে কাওরানবাজার এলাকায় পর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বর্ধমান খাগড়াগড় থেকে পালিয়ে আসা জেএমবির জঙ্গিরাই প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা চালিয়েছে। এই বোমা হামলার নেতৃত্ব দিয়েছে কওসর ওরফে বোমা মিজান। তার সঙ্গে রয়েছে হাত কাটা নাসিরুল্লাহ ওরফে সুহেল, তালহা শেখ, সালাউদ্দিন শেখ ওরফে হাফিজুর রহমান ওরফে মাহিন ও রফিক। (দৈনিক জনকন্ঠ তারিখ: ১১/০৩/২০১৫)

পাঁচ মাস আগে এই বোমার বিস্ফোরণ ছিলো শেখ হাসিনাকে হত্যার জন্য ঊনিশতম চেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্টের গ্রেনেড হামলাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT