চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ মার্চ হাজির হতে হবে মোজাম্মেল -কামরুলকে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৪:২১ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

আদালত অবমাননার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে জারি করা রুলের শুনানি ২০ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন দুজনকে হাজির হতে বলেছেন আদালত। বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করা নিয়ে আপিল বিভাগের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আদালত অবমামনার মামলায় আপিল বিভাগের নির্দেশে সকাল ৮টার সময়ে সুপ্রিম কোর্ট বার ভবনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় তার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

পরে সকল আইনজীবীদের সাথে নিয়ে প্রধান বিচারপতির কোর্টে প্রবেশ করেন। ৯টা ১ মিনিটে ৯ বিচারপতির আপিল বেঞ্চ এজলাসে আসন গ্রহণ করেন। সেসময় সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁর পক্ষে করা আবেদন পড়ে শোনানো শুরু করেছিল ব্যারিস্টার রফিক উল হক।

Banglabid

সেসময় সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার আপিল বেঞ্চকে জানান তার মক্কেল খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম দেশে বাইরে থাকায় হাজির হওয়ার জন্য সময় চেয়েছেন। সংক্ষিপ্ত সময় শুনানি শেষে আদেশ দেন আদালত।

খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আইনজীবী আবুল বাসেত মজুমদার বলেন, আগামী ২০ মার্চ দুই মন্ত্রী আদালতে উপস্থিত হবেন। আইনজীবী আরো বলেন, বিদেশে থাকার জন্য কামরুল ইসলামের পক্ষ থেকে আমরা আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

অবশ্য আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Reneta

জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলায় রায় ঘোষণা অপেক্ষমান থাকার সময়ে প্রধান বিচারপতি নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ মার্চ হাজির হতে হবে মোজাম্মেল -কামরুলকে

পরবর্তী

২০ মার্চ হাজির হতে হবে মোজাম্মেল -কামরুলকে

পরবর্তী

শিক্ষকতায় ফিরে যাচ্ছেন ভূমিপুত্র

শিক্ষকতায় ফিরে যাচ্ছেন ভূমিপুত্র

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT