আন্তর্জাতিক

২০ বছর বয়সেই শত কোটি ডলারের মালিক!

২০ বছর বয়সেই শত কোটি ডলারের মালিক!

বয়স মাত্র ২০! এরই মধ্যে সর্বকনিষ্ঠ ধনী হিসেবে স্থান করে নিয়েছেন মার্কিন মডেল, টিভি রিয়েলিটি শো’র তারকা কাইলি জেনার।

তার সম্পদের পরিমাণ শত শত কোটি ডলার ছাড়িয়েছে বলে বিশ্বের সেরা ধনীদের তালিকা ফোর্বস ম্যাগাজিনে বুধবার তার নাম ঘোষণা করা হয়েছে।

তবে এই সুসংবাদের কিছুদিন আগেই ফ্রেব্রুয়ারিতে তিনি কন্যা সন্তানের মাও হয়েছেন।

একটি প্রসাধন সামগ্রী এবং সাময়িকীর বরাতে এনডিটিভি জানায়, গত দুই বছরে কাইলির দুই প্রতিষ্ঠান প্রায় ৬৩ কোটি ডলার প্রসাধনী বিক্রি করে আয় করে। আর এই বয়সেই তার প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার, যার ১০০ শতাংশ শেয়ারই তার।

তাই তাকে বলা হচ্ছে সর্ব কনিষ্ঠ বিলিনিয়ার। আর এর পুরোটাই কেইলি আয় করেছেন একাই। পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তি থেকে নয়। তার আয়ের উৎসের মধ্যে রয়েছে টেলিভিশন অনুষ্ঠান।

কাইলি হার মানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও। জাকারবার্গ বিলিয়নিয়ার হয়েছিলেন ২৩ বছর বয়সে। আর কাইলি বিশেই বাজিমাত।

বিষয়:কাইলি জেনারফোর্বস ম্যাগাজিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…