আন্তর্জাতিক

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে, বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরা, হাস্যোজ্জ্বল মুখে, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩ সালের বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন নারীর তালিকায় তিনি ৪৬তম অবস্থানে আছেন। গত বছর এই তালিকার ৪২তম অবস্থানে ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০২৩ সালের বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তাদের ওয়েবসাইটে লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে থাকা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান।

বিরোধী দল থেকে তার পদত্যাগের জন্য ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও শেখ হাসিনা আগামী ২০২৪ সালের জানুয়ারিতে পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে কর্তৃত্ববাদ এবং বাকস্বাধীনতার বিরুদ্ধে ক্র্যাক ডাউনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ভোটার দমনের অভিযোগ রয়েছে। তবে এই সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এই তালিকার শীর্ষে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবেলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ফোর্বস ম্যাগাজিনের এই তালিকার মোট ৬টি ক্যাটাগরির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ক্যাটাগরিরতে ১৮ জন ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে আছেন প্রধানমন্ত্রী।

বিষয়:প্রধানমন্ত্রীফোর্বস ম্যাগাজিনবিশ্বের ১০০ ক্ষমতাধর নারীশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…