বিনোদন

২০ বছর পর আসছে উইনিং’র নতুন অ্যালবাম ‘বহু-দূরে’

২০ বছর পর আসছে উইনিং’র নতুন অ্যালবাম ‘বহু-দূরে’

‘বহু-দূরে’ শিরোনামে নতুন অ্যালবাম নিয়ে ২০ বছর পর ফিরছে এক সময়ের জনপ্রিয় ব্যান্ডদল ‘উইনিং’। এ অ্যালবামে রয়েছে মোট ১২টি নতুন গান। কয়েকটি গান ছাড়া সবগুলো গানের কথা দিয়েছেন উইনিং ব্যান্ডের সদস্যরা। এছাড়া সবগুলো গানের সুর ও কম্পোজিশন করেছেন ব্যান্ড সদস্যরাই।

অ্যালবামের সবগুলো গান মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে কানাডাতে। ‘বহু-দূরে’ অ্যালবামটি বাজারে নিয়ে আসছে মোর দ্যান ওয়ার্ডস নামের একটি মিডিয়া এজেন্সি। নভেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ বাজারে আসতে পারে ‘বহু-দূরে’ শিরোনামের নতুন এই অ্যালবামটি।

১৯৯১ সালে প্রথম, ১৯৯৫ সালে দ্বিতীয় এবং ২০১৫ সালে দীর্ঘ ২০ বছর পরে আসছে উইনিং-এর তৃতীয় অ্যালবাম ‘বহু-দূরে’। এই বিশ বছর সবাই দেশের বাইরে থাকায় কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি তাদের

অ্যালবামে পুরনো ঐতিহ্যকে ধরে রেখে মোট গান থাকছে ১২টি। আর ব্যান্ডের লাইনআপও থাকছে আগের মতোই। আমাদের আগের এ্যালবামের মতো এবারের গানগুলোও মেলো রক ধাঁচের, যেগুলো ভালোবাসা ও প্রকৃতিকে নিয়ে করা হয়েছে।

বিষয়:ব্যান্ডদল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…