চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর মুমূর্ষু অবস্থা দেখে ২০ দিন না খেয়ে স্ত্রীর সহমৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, নারী
A A

স্বামীর মুমূর্ষু অবস্থা দেখে একই শয্যায় মৃত্যুর কামনা করে অবশেষে সফল অঞ্জনা দেবী। ২০ দিন না খেয়ে থেকে শনিবার স্বামীর সাথেই মারা যান এই নারী। ভারতের অন্ধ্যপ্রদেশে স্বামীর প্রতি ভালোবাসার এমনই একটি দৃষ্টান্ত রেখেছেন তিনি। 

৬০ বছরের বিবাহিত জীবনে ৮২ বছর বয়সী অঞ্জনা দেবী, ৮৫ বছর বয়সী স্বামী ডিভি কোদনদরাম শর্মাকে ভালোবাসার বন্ধনে আগলে রেখেছিলেন। স্বামী ছিলেন মন্দিরের পুরোহিত। এমনকি তিনি অর্চনা সেবা সমিতির সভাপতিও ছিলেন।

দীর্ঘ প্রায় ছয় মাস যাবত কোদানদারম শর্মা অসুস্থ অবস্থায় বিছানায় পরে ছিলেন। স্বামী অসুস্থ থাকলেও অঞ্জনা দেবীর ছিল না কোন শারীরিক অসুস্থতা।

পুত্রবধূ সুভাষিনী মতে, অঞ্জনা তাদের বলতেন যে তাঁর স্বামীর আগে তিনি মারা যাবেন। এমনকি তিনি আরও বলেছেন কনক দুর্গা দেবী স্বপ্নে তাকে বলেছিলেন যে তিনি কার্ত্তিকা মাসামে পুণ্যশ্রী হিসাবে মারা যাবেন।

তিনি আরও বলেন, আমার শশুরের অসুস্থতার সময় মা একটু হতাশ হয়ে পড়েন। তারপর ২০ দিন না খেয়ে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। সেই সময় আমাদেরকে খুব জোর করতেন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কারণ তিনি হাসপাতালের বিছানায় মৃত্যু চান না, বাড়ি যেতে চান। বাড়িতে নিয়ে আসা হলে তিনি আবারও খাওয়া বন্ধ করে দেন। আমরা খুব জোরাজুরি করলে হয়ত দু’চামচ ভাত মুখে দিয়েছিলেন।

অঞ্জানা দেবীর শেষ ইচ্ছে ছিল স্বামীর সাথে একই বিছানায় মৃত্যু। ঠিক শুক্রবার রাতে মারা যান স্বামী কোদনদরাম শর্মা এবং কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান অঞ্জানা। সিনেমার মতই শেষ হলো তাদের দাম্পত্য জীবনের ছয় দশক।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT