চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ তম সম্মেলনে বঙ্গবন্ধুকে তুলে ধরতে যতো আয়োজন

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:২৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

২০ তম জাতীয় সম্মেলনে দেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক বার্তা তৃণমূল পর্যায়ের তরুণ নেতা-কর্মীদের কাছে ছড়িয়ে দিতে প্রকাশনা, ডিজিটাল উপস্থাপনা, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ফেসবুক লাইভের সকল প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা বিভাগ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চের পশ্চিমে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং সিআরআই’র স্টলগুলোতে বঙ্গবন্ধু, দলনেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উত্তরণ ও অগ্রযাত্রা নিয়ে বিভিন্ন প্রকাশনা থাকবে।

২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘উত্তরণ’ ছাড়াও থাকছে শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত ‘নেতৃত্বে বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’ গ্রন্থগুলো।

0xdflilqalpa

সম্মেলনের স্টল, প্রচার-প্রকাশনা বিষয়ে সিআরআই’র নির্বাহী প্রধান সাব্বির বিন শামস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এবারের সম্মেলন উৎসবে পরিণত হয়েছে। দলের সব অঙ্গ-সংগঠন ও সংস্থা সম্মেলন সার্থক করে উৎসবের আমেজ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করছে।’

প্রচলিত সম্মেলন আয়োজন থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে দলকে উপস্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,‘উন্নয়নের এই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের পথচলাকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। নতুন করে পুরোনো ইতিহাস, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়া হবে দলের তরুণ প্রজন্মের কাছে। সম্মেলনে আসা নেতাদের সঙ্গে কর্মীদের দূরত্ব কমাতে থাকছে ‘আস্ক ইউর লিডার’ নামের বিশেষ একটি সেশন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সেশনে কর্মীরা তাদের নেতাদেরকে দল সংক্রান্ত যেকোন প্রশ্ন করার সুযোগ পাবেন।’

Reneta

14708021_545841708939025_753558426697130026_o

সম্মেলন স্থলে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার সংগ্রামী নেতৃত্ব তুলে ধরার জন্য নতুন-পুরোনো প্রকাশনার পাশাপাশি থাকছে চারটি ইন্সটলেশন।

নতুন এসব উপস্থাপনা নিয়ে চ্যানেল আই অনলাইনকে সিআরআই’র শিল্প নিদের্শক সোহেল মোহাম্মদ রানা বলেন, ‘পরিবর্তনের সূচনা আনা দলের সম্মেলনে দলের উপস্থাপনাতেও নতুনত্ব থাকছে। বড় পর্দায় সরাসরি সম্মেলন সম্প্রচারের পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ২’শ ফুট উচ্চতার একটি ইন্সটলেশন থাকছে এবার। বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সুদীর্ঘ পথচলা তুলে ধরা হবে এই ইন্সটলেশনে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের সম্মেলনবঙ্গবন্ধুবাংলাদেশ আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT