চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ পর্যন্ত রিয়ালে জিদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো খবরটা জানিয়েই রেখেছিল। বাকি ছিল রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক বিবৃতি। সেটিও এসেছে। সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে জিনেদিন জিদানকে আবারও লস ব্ল্যাঙ্কসদের কোচ করার কথা জানিয়ে দিয়েছে বার্নাব্যু কর্তৃপক্ষ।

রিয়াল বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে জিদানের হাতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দিয়েছে তারা। ক্লাবটির সাবেক ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার জিদান টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে নয় মাস আগে রিয়ালের কোচের পদ ছেড়েছিলেন।

আর দায়িত্ব পাওয়ার পাঁচ মাসের মধ্যে বরখাস্ত হলেন সোলারি। যদিও তাকে একেবারেই ক্লাবছাড়া করছে না রিয়াল। তাকে অন্য দায়িত্বে নিয়োগের কথাও জানিয়েছে ক্লাবটি। চলতি মৌসুমে হুলেন লোপেত্তেগিকে সরিয়ে সোলারির হাতে দায়িত্ব তুলে দিয়েছিল রিয়াল।

জিদান ২০১৬ সালের জানুয়ারিতে মৌসুমের মাঝপথে ভাঙাচোরা-বিধ্বস্ত এক রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়েই চমক দেখান। দ্রুত গুছিয়ে নেন দলকে। পরে পাঁচ মাসের মাথায় রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতান।

সেখানেই থামেননি জিদান। পরের মৌসুমে জেতান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ডাবল। গত মৌসুমে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরে গত ৩১মে হুট করেই রিয়ালের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৪৬ বছর বয়সী এ ফ্রেঞ্চম্যান।

দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফিরলেন আবারও রিয়ালের চরম দুঃসময়ে। মার্চের শুরুতে এক সপ্তাহের মধ্যে কোপা ডেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল ছিটকে পড়ার পর পুরনো যোদ্ধার শরণাপন্ন হয় লস ব্ল্যাঙ্কোসরা।

Reneta

জিদান প্রথম মেয়াদে দায়িত্ব নিয়ে যে সাফল্যের ফুলঝুরি ছুটিয়েছিলেন, মাঠে তার অন্যতম কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি এখন জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন। দ্বিতীয় মেয়াদে সিআর সেভেনের মতো একজনকে ছাড়া জিদানের পরীক্ষাটা আরও কঠিনই হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানরিয়াললা লিগালিড স্পোর্টসসোলারি
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT