চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২: এমবাপের স্বপ্ন পূরণের বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পুরনো ছেড়ে নতুন নিয়ে মাততে কে না চায়! ‘নতুন’ যদি আবার স্বপ্নের কিছু হয়, তাহলে গত হওয়া স্মৃতিগুলোও ভুলে যেতে চাইবেন সবাই। এক্ষেত্রে এগিয়ে থাকবেন কাইলিয়ান এমবাপে। নতুন বছরে তার থেকে বেশি খুশি বুঝি আর কেউ নন! এ বছরই যে হতে চলেছে তার শৈশবের স্বপ্নপূরণ।

চলতি মৌসুমে বর্তমান ক্লাব পিএসজি ছাড়তে চেয়েছিলেন এমবাপে। রাখঢাক না রেখে শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছেন। কিন্তু ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে কোনোভাবেই ছাড়তে রাজি হয়নি লা প্যারিসিয়ানরা। জানুয়ারি থেকে সে বাধা আর থাকছে না। চাইলেই রিয়ালের সঙ্গে চুক্তি করতে পারবেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। মৌসুমের মাঝে পরিবর্তন করতে পারবেন দলও।

শৈশবের স্বপ্নের ক্লাবে পা রাখার ব্যাপারে ২৩ বছর বয়সী এমবাপে এখনও পরিষ্কার কিছু জানাননি। কিন্তু পিএসজি ছাড়তে চান বলে নিশ্চিত করেছেন। রিয়ালে খেলার স্বপ্নপূরণের কারণে গত ছয় মাসে তিন দফা আলোচনার পরও পিএসজির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেননি!

পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ায় জানুয়ারিতে ক্লাব ছাড়তে পারবেন ফরাসি উইঙ্গার। দলবদলের বাজারে গুঞ্জন, মৌসুমের মাঝপথেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে। যদিও এখন যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তার।

চ্যাম্পিয়ন্স লিগে আসছে ফেব্রুয়ারিতে বর্তমান ক্লাবের হয়ে রিয়ালের মুখোমুখি হবেন এমবাপে। এ অবস্থায় ক্লাব বদলাতে চান না ফরাসি তারকা। জানুয়ারিতে দলবদলের সিদ্ধান্ত নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদ এমবাপেকে পেতে চায় সেই ২০১৭ সাল থেকে। পাঁচবছর আগে মোনাকোতে থাকার সময় তার দিকে চোখ রেখেছিল ক্লাবটি। চলতি মৌসুমে নিজেদের ডেরায় টানতে তোড়জোড়ও করেছিল। বাধা কেটে গেছে, এবার এমবাপের চুক্তি করাতে পারবে লস ব্লাঙ্কোসরা। তবে খুব দ্রুত তারা এমবাপেকে দলে টানতে পারছে না।

Reneta

ভালডেবেবাসের সূত্র মতে, চলতি বছরেই সাদা জার্সির হয়ে মাঠে নামবেন এমবাপে। এটা অনেকটা নিশ্চিত। তবে এমবাপের রিয়ালে আসার ঘোষণায় একটু দেরি হবে।

ফরাসি তারকাকে ধরে রাখার আশা এখনও ছাড়ছে না পিএসজি কর্তৃপক্ষ। এমবাপের দলবদল থামাতে শেষ চেষ্টা চালাচ্ছেন ডিরেক্টর লিওনার্দো, কোচ মাউরিসিও পচেত্তিনো। এমনকি বিত্তবান ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও।

এমবাপের দলবদল এ বছর হবে কিনা তা জানা নেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তিরও, ‘আমরা লা লিগায় ফিরেছি এটা অত্যন্ত আকর্ষণীয়। বুধবার আমাদের কোপা ডেল রে আছে। এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এমবাপের টানার জন্য শেষ যা করতে হবে তা হল আমাদের ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিএমবাপেপিএসজিফ্রান্সমোনাকোরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT