চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯ সালের মধ্যে সারাদেশে চালু হবে ২০টি সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

চলতি বছর (২০১৮) শেষ দিকে। নতুন বছর নাকের ডগায়! আসন্ন বছরে অর্থাৎ ‘২০১৯ সালের মধ্যে সারাদেশে ২০টি সিনেপ্লেক্স চালু হবে’ বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় সিনেথিয়েটার স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহেমদ। সোমবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে  তিনি বলেন, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে। আগামী বছরের মধ্যে সারাদেশে সবমিলিয়ে ২০টি সিনেপ্লেক্স চলবে।

ইতোমধ্যে স্থান নির্ধারণ ও সিনেপ্লেক্স নির্মাণে প্রাথমিক কাজও শুরু হয়েছে উল্লেখ করে স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ এই বিপণন কর্মকর্তা বলেন, ‘ডিসেম্বরের শুরুতেই ধানমন্ডির সীমান্ত স্কয়ার সংলগ্ন সীমান্ত সম্ভারে তিনটি বিলাসবহুল হল নিয়ে চালু হবে স্টার সিনেপ্লেক্স। আগামী মে মাসে মহাখালীতে সেনা কল্যাণ সংস্থা টাওয়ারে চালু হবে ‘স্টার সিনেপ্লেক্স’-এর আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল। সেখানে তিনটি হল থাকবে। আসন হবে ২৫০-৩০০ জন।’

৩১ অক্টোবর এ সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে হয়। এরই সাথে আনুষ্ঠানিকভাবে মাল্টিপ্লেক্স স্থাপনের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। এখানেই শেষ নয়। ঢাকার উত্তরা, পূর্বাচল সিটিতে সিনেপ্লেক্স নির্মাণের জন্য জায়গা পেয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আগামী বছরেই এর কাজ শুরু হবে জানান মেজবাহ উদ্দিন আহেমদ। ঢাকার আরেক ব্যস্ততম এলাকা মিরপুরেও সিনেপ্লেক্স নির্মাণের প্রস্তুতি নিয়েছে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ। মেজবাহ উদ্দিন আহেমদ বলেন, ‘মিরপুর-২ সেকশনে মাল্টিপ্লেক্স নির্মিত হবে। সঙ্গত কারণে এর বেশি আপাতত কিছুই জানাতে পারছি না।’

তিনি বলেন, ‘ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের সব গুরুত্ব স্থানেই থাকবে মাল্টিপ্লেক্স। তবে আমরা ২০১৯ সালের মধ্যে ২০টি মাল্টিপ্লেক্স চালু করার কাজে নেমে পড়েছি। দেশে এখনো ভালোভাবে সিনেমার ব্যবসা করা যায়। দরকার শুধু ভালো কনটেন্ট। আমরা সিনেপ্লেক্স নির্মাণ করছি। আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। কিন্তু সেখানে চালাবো কী? ভালো ছবিই যদি তৈরি না হয় তাহলে এসব মাল্টিপ্লেক্সে তো বিদেশি ছবি চালাতে হবে।’

‘নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ সুবিধা দেবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আমাদের ছবির অভাব হবে না। কিন্তু আমরা সবসময় দেশের ছবি প্রদর্শনে প্রাধান্য দেই। দেশের ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে হলে দেশের ছবি লাগবে। যারা ছবি নির্মাণ করছেন তাদের উচিত সময় ও দর্শকদের চাহিদা-রুচিকে প্রাধান্য দিয়ে ভালো ভালো কনটেন্ট তৈরি করা। আমার বিশ্বাস আগামী বছরের মধ্যে এই মাল্টিপ্লেক্সগুলো চালু হলে ভালো ছবি নির্মাণ করলে মানুষ আবার সিনেমা হলে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তফসিল পেছানোর দাবি নিয়ে ইসিতে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল

পরবর্তী

কেন শিশুরা হোমওয়ার্ক করতে চায় না?

পরবর্তী

কেন শিশুরা হোমওয়ার্ক করতে চায় না?

মাঠে ঢুকে সোজা মুশফিকের কাছে যান এই ভক্ত

প্রশ্নবিদ্ধ নিরাপত্তা: অপ্রীতিকর কিছুর দায় কার?

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT