স্পোর্টস

২০১৯ সালের আইপিএল ভারতের বাইরে?

২০১৯ সালের আইপিএল ভারতের বাইরে?

ভারত থেকে সরতে পারে ২০১৯ সালের আইপিএল। ওই বছর এপ্রিল-মে মাসে দেশটির জাতীয় নির্বাচন। বিসিসিআই তাই চেষ্টা করছে সাউথ আফ্রিকা কিংবা অন্য কোনো দেশে লিগটি আয়োজনের।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দেশের বাইরে হলে সাউথ আফ্রিকায় হওয়ার সম্ভাবনা বেশি। ২০০৯ সালেও দেশটিতে আইপিএলের আসর বসেছিল। সেবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) বেশ লাভ করে। এবারও তারা অনাগ্রহের কথা জানায়নি।

কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। সাউথ আফ্রিকার সঙ্গে ভারত প্রাথমিকভাবে আলোচনা করছে। সমস্যা হল ওই বছর ভিলিয়ার্সদের দেশেও নির্বাচন হবে। সে কারণে তাদের পক্ষেও কাড়ি কাড়ি টাকার এই আসর আয়োজন কঠিন হতে পারে। সেক্ষেত্রে দুবাই কিংবা যুক্তরাষ্ট্রকে বিবেচনা করছে ভারত। ২০১৪ সালে দুবাইতে লিগটি আয়োজনের অভিজ্ঞতা আছে ভারতের।

বিষয়:আইপিএল-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…