চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮তে মাথা কাজ করেনি মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০১৮ ভালোই কেটেছে লিওলেন মেসির। আর্জেন্টিনার হয়ে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে তেমন সাফল্য না পেলেও বার্সেলোনার জার্সিতে সাফল্য অব্যাহত। লা লিগা জিতেছেন, স্প্যানিশ কাপ জিতেছেন।

শুধু তাই নয়, সব ম্যাচ মিলিয়ে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়েছেন (৫১)। একইসঙ্গে গোলও করিয়েছেন সর্বোচ্চ (২৬)। রয়েছে আরও অনেক কৃতিত্ব।

তবে সবকিছু করলেও একটি জিনিস করতে পারেননি মেসি। তা হল হেডে গোল। ২০১৮তে দেশ এবং ক্লাবের জার্সি মিলিয়ে।

অন্যদিকে, বড় দিনের ছুটি নিজ দেশ আর্জেন্টিনায় গিয়ে ছোট এক ‘বিতর্কে’ জড়িয়েছেন মেসি।

দেশে ফেরার পথে বিমানবন্দরে উপস্থিত ভক্তদের অটোগ্রাফ দেন মেসি। অনেকের সঙ্গে ছবি তোলার আবদারও মেটান। কিন্তু সবার সামনে দাঁড়িয়ে এক নারী একটি জার্সিতে অটোগ্রাফ চাইছিলেন। বারবার অনুরোধ করছিলেন। কিন্তু তার দিকে ফিরেও তাকাননি মেসি। গত কয়েকদিন ধরেই ইন্টারনেটে এ ভিডিওটি বেশ ভাইরাল।

মূল সমস্যা ছিল সে নারীর জার্সিতে। কারণ রোজারিওর জার্সিতে সাক্ষর চেয়েছিলেন তিনি। কিন্তু নিওয়েল ওল্ড বয়েজের পার ভক্ত মেসি তার দিকে তাকাবেন কেন? কারণ নগর প্রতিদ্বন্দ্বী রোজারিওর সঙ্গে যে তাদের নাড়ির শত্রুতা।

Reneta

ওল্ড বয়েজের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন মেসি। ২০০১ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে এ ক্লাবে কাটিয়েছেন ছয় বছর। আর নিজের শৈশবের ক্লাব ওল্ড বয়েজ বলতে মেসি কতটা অন্ধ তা জানা যায় তার পুরনো সাক্ষাৎকারে। এর আগে অনেকবারই বলেছেন বার্সেলোনা ছেড়ে যদি অন্য কোনো ক্লাবে যান তাহলে সেটা হবে এই ওল্ড বয়েজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবার্সেলোনামেসিলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT