চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭ সালে বিদায় নিয়েছে যেসব প্রযুক্তি পণ্য ও সেবা

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৭:৩৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
অডিও প্লেয়ার, স্মার্টফোন ও পডকাস্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নতুন প্রযুক্তির ভিড়ে হারিয়ে যায় পুরনো প্রযুক্তি। সেই সাথে হারায় পুরনো প্রযুক্তি নির্ভর বিভিন্ন গ্যাজেট আর সফটওয়্যার। ২০১৭ সালও তার ব্যতিক্রম ছিল না।

এ বছর বেশ কিছু প্রযুক্তি পণ্য উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সেইসাথে বন্ধ হয়েছে একসময়ের জনপ্রিয় সফটওয়্যারও। বিদায় নেওয়া এমনই কিছু প্রযুক্তি পণ্য ও সফটওয়্যারের খবর থাকছে আজ।

উইন্ডোজ ফোন

উইন্ডোজ ফোন ছিল মাইক্রোসফটের একটি উচ্চাভিলাষী প্রকল্প। তবে অ্যান্ড্রয়েডের দাপটে পুরো ইনিংসজুড়ে মাঠে দাঁড়াতেই পারেনি উইন্ডোজ ফোন। অনেক চেষ্টা করেও মোবাইল ব্যবসায় লাভের মুখ দেখতে না পেরে শেষমেশ উইন্ডোজ ফোন থেকে সরেই আসে মাইক্রোসফট। এ বছরই আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ফোন উৎপাদন বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে বর্তমানে যেসব উইন্ডোজ ফোন ব্যবহারকারী আছেন, তাদের জন্য সফটওয়্যার সাপোর্ট, বাগ ফিক্সিং প্রভৃতি সেবা দেওয়ারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এওএল ইনস্ট্যান্ট মেসেঞ্জার (এইম)

Reneta

AIM চ্যাট অ্যাপের শেষ বার্তা, ধন্যবাদ ও শুভকামনা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এইমের জনপ্রিয়তা কতটা ছিল, তা নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে নব্বই দশকের সেই সময়টাতে একচেটিয়া রাজত্ব করেছিল হাতেগোনা যে কয়টি মেসেজিং প্ল্যাটফর্ম, এইম তার মধ্যে অন্যতম। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা মেসেঞ্জারের জাঁকজমকের মাঝে একেবারেই জৌলুশ হারিয়ে ফেলেছিল এইম। ফলশ্রুতিতে প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখাই দায় হয়ে পরে আমেরিকান অনলাইনের জন্য। ডিসেম্বরের ১৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় মেসেঞ্জারটি।

আইপড শাফল ও ন্যানো

স্মার্টফোন ও আইপডের ছবি, প্রযুক্তি পণ্য ও সেবা ২০১৭ সালে বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গান শোনার যে কয়টি ডিভাইস বাজারে এনেছিল অ্যাপল, তার মধ্যে এ দুটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। তবে দুটি ডিভাইসের কোনোটিতেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা ছিল না। নতুন করে এর কোনো আপডেট আনারও প্রয়োজন মনে করেনি অ্যাপল। উপরন্তু বিদায় জানিয়েছি লাখো মানুষের এক সময়ের গান শোনার এ দুই সঙ্গীকে।

মাইক্রোসফট কাইনেক্ট

অক্সবক্স কেমেরা কনসোলের জন্য 4K ক্যামেরা, উচ্চ মানের ভিডিও রেকর্ডিং. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১০ সালে গেমিং কনসোল এক্সবক্সের মোশন সেন্সিং অ্যাকসেসরি হিসেবে ডিভাইসটি বাজারে এনেছিল মাইক্রোসফট। সে বছর এটি ছিল সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইস এবং জায়গা পেয়েছিল গিনেজ রেকর্ড বুকেও। কিন্তু প্রয়োজন ফুরিয়েছে আলাদা এমন একটি ডিভাইসের। তাই বিদায় নিতে হলো ২০১৭ সালে এসে।

গুগল ট্যাঙ্গো

রঙিন লেজার স্ক্যানার সহ আধুনিক টাচ স্ক্রিন ডিভাইস. Channel i News - চ্যানেল আই নিউজ

অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরির জন্য ট্যাঙ্গো প্রজেক্টের সূচনা করে গুগল। তবে আলোর মুখ দেখেনি ট্যাঙ্গো। এ বছর প্রকল্পটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে এটি বন্ধ করে দেওয়া হবে।

গুগল টক

টক অ্যাপের লোগো, যেখানে কথোপকথনের জন্য ডিজাইন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৫ সালে চালু হওয়া গুগলের মেসেজিং প্ল্যাটফর্ম গুগল টক বা জিটকও এ বছর বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর পরিবর্তে ২০১৩ সালে চালু হওয়া গুগল হ্যাংআউট ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।

থ্রিডি টিভি

ফুটবল খেলোয়াড়ের ছবি টিভিতে, স্পোর্টস অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বছর আগে যখন থ্রিডি টিভি বাজারে আসে, তখন এটি ছিল আলোচনার শীর্ষে। তবে ২০১৭ সালে এসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানই স্মার্ট টিভি থেকে সরে এসেছে। এর মধ্যে আছে এলজি এবং সনির মতো প্রতিষ্ঠান। এই তালিকায় আরও আছে টিসিএল এবং শার্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইন্ডোজ ফোনএইম মেসেঞ্জার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT