চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০২ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

২০১৭ সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে কথা বলেন।

বিএনপির ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন সম্পর্কে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক ভুল সিদ্বান্তে চালিত হচ্ছে। তাই তারা আজকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে। আমি মনে করি আজ গণতন্ত্র হত্যা নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার দিবস।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ প্রগতি ও উন্নয়নকে সমর্থন দিচ্ছে। এই ধারবাহিকতা বজায় থাকলে আওয়ামী লীগ আগামী নির্বাচনেও সরকার গঠন করবে।

তারানা হালিম জানান, ডাক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এজন্য সব ডাকঘর পুনঃনির্মাণ করা হবে। এই ডাক ঘরের মাধ্যমে ই-ক্যাশ সার্ভিস চালু করা হবে বলেও মন্ত্রী জানান। এ ধারাবাহিকতায় ডাক বিভাগের জন্য এরইমধ্যে ১১৮ টি যানবাহন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এর আগে তারানা হালিম ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভায় যোগ দেন। সভায় কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজুলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম শিবলী সাদিক এবং অন্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিমবঙ্গবন্ধু স্যাটেলাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT