চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৫ সালের সবচেয়ে আলোচিত ১০ ফেসবুক পোস্ট

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৪:১১ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

২০১৫ সালে ‘ফেসবুকিং’ পেয়েছিলো নতুন মাত্রা। নিজস্ব পোস্টের তুলনায় পোস্ট শেয়ার করার প্রবণতা ছিলো বেশি। আর ভিডিও দেখা ও শেয়ারের পরিমাণ ছিলো আরো বেশি। বড় বড় ব্র্যান্ডগুলো নিজস্ব ব্লগ এবং ওয়েবসাইটের তুলনায় ফেসবুকে বেশি সময় দিয়েছে বছরটিতে। সার্বিকভাবে পোস্ট রিচ এবং মোবাইল মোবাইল ব্রাউজিংয়ের অবস্থাও ছিলো আগের বছরগুলোর তুলনায় অনেক ভালো।

তবে এর মধ্যে কিছু পোস্ট ছিলো বিশেষভাবে আলোচিত। এমন হাজার হাজার পোস্টের মধ্য থেকে আসুন বাছাই করা সবচেয়ে বেশি রিচ পাওয়া দশটি পোস্টের ঝলক দেখে নেই।

১০. মিউজিক ক্রাউনস (৬৭ লাখ বার আলোচিত)

অস্ট্রেলিয়ার তিন সদস্যের কমেডি দল স্কেচশি ভিডিওটি তৈরি করে। ইতিহাসে জনপ্রিয় বিভিন্ন ধারার গানের অংশবিশেষ নিয়ে একটি গাড়িতে একই অবস্থানে বসে তৈরি করা হয় ভিডিওটি।

ভিডিওটি দেখুন এখানে।

৯. তাভি কাস্তো (৭২ লাখ বার আলোচিত)

Reneta

আমেরিকার জনপ্রিয় নাচের প্রতিযোগিতা সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স বিজয়ী ডু শন্ট স্টিগালের অসাধারণ নাচের এই ভিডিওটি পোস্ট করেন ডাচ ক্রীড়াবিদ তাভি কাস্তো।

ভিডিওটি দেখুন এখানে।

৮. বিইং মাম্মি (৭২ লাখ ২০ হাজার বার আলোচিত)

কন্যা সন্তানের গর্বিত মায়েদের জন্য তৈরি করা এই ফটো পোস্টটি শেয়ার করে ফেসবুকের বিইং মাম্মি নামের একটি পেজ। আবেগঘন পোস্টটিতে লেখা ছিলো ‘এখন চলছে কন্যাশিশু সপ্তাহ। আপনার যদি সুন্দর একটি মেয়ে থাকে তবে এটি শেয়ার করুন।’

৭. ভিন ডিজেল (৭৬ লাখ বার আলোচিত)

হলিউড তারকা ভিন ডিজেল ফেসবুকেও সমান জনপ্রিয়। তার ফ্যানপেজ ফেসবুকে সবচেয়ে বেশি লাইকধারী পেজগুলোর মধ্যে তৃতীয়। ওই পেজ থেকে পোস্ট করা ডিজেল এবং তার কুকুরের ছবি আলোচনার দিক থেকে স্থান পেয়েছে আমাদের তালিকার ৭ নাম্বারে।

৬. টিপ হিরো (৭৮ লাখ বার আলোচিত)

ফেসবুকে বেশকিছু পেজ আছে যা ছোটখাটো থেকে শুরু করে বেশ জটিল জটিল কাজের কৌশল আপনাকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবে। সেখানে থাকতে পারে রান্না থেকে শুরু করে কাপড় থেকে কঠিন দাগ তোলা পর্যন্ত। এমনই একটি পেজের নাম টিপ হিরো। আপেল দিয়ে বানানো ফুল বা বেকড অ্যাপল নামের মিষ্টি জাতীয় একটি খাবার তৈরির পদ্ধতি প্রকাশ করে পেজটিতে পোস্ট করা ভিডিওটি অনেক বেশি সাড়া ফেলে ফেসবুকে।

ভিডিওটি দেখুন এখানে।

৫. ভিন ডিজেল (৮১ লাখ বার আলোচিত)

ভিন ডিজেলের পেজে সন্তানের সঙ্গে পোস্ট করা এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

৪. মর্গান মাইকেলস (৮২ লাখ বার আলোচিত)

বিশ্বাস মানুষের কাছে অনেক বড় একটি বিষয়। তাও যদি হয় ঈশ্বরের ওপর বিশ্বাস। ফেসবুকেও ধর্মবিশ্বাস নিয়ে চলে বহু পোস্ট-রিপোস্ট। কিন্তু মর্গান মাইকেলস নামের একজন ব্যক্তির এই পোস্টের মতোও কিছু পোস্ট থাকে যা আপনার সরল ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে।

৩. ওয়েভ ১০৫ (৮৪ লাখ বার আলোচিত)

প্রকৃত বন্ধুরা দীর্ঘদিন কথা না বলে থাকলেও বন্ধুত্ব নিয়ে কখনো প্রশ্ন তোলে না – এমনই একটি উক্তি প্রকাশ করে একটি পোস্ট দেয় ওয়েভ ১০৫ নামের পেজ। আবেগ বিষয়ে মানুষের মনস্তত্ত্ব নিয়ে তৈরি এই পোস্টটি প্রচুর জনপ্রিয়তা পায় ফেসবুকে।

২. আল-হায়াহ আলান (৮৫ লাখ বার আলোচিত)

আল-হায়াহ আলান (জীবন এখন) নামের একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজে শেয়ার করা এই ছবি ২০১৫ সালে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছবিতে দেখা যায় অনেকগুলো মানুষ পাশাপাশি দাড়িয়ে আরবি হরফে ‘আল্লাহ’ শব্দটি তৈরি করেছে।

১. কিং রেড (১ কোটি ১৭ লাখ বার আলোচিত)

ক্যান্সার জয়ী এক শিশুর নিজের ছবিতে লাইক চাইছে – কিং রেড নামের পেজের এমন এক পোস্টে পড়েছে গত বছরের সর্বোচ্চ হিট। যদি একটা বাচ্চা ক্যান্সার জয় করেছে, ছবিতে লাইক দিলে তার কিছুই আসবে যাবে না। কিন্তু মানবিক আবেদন এবং আবেগ থেকেই এতো বেশি আলোচিত হয়েছে এই ছবিটি। কারণ ছবিটিতে লাইক দেয়া মানে শুধু ছবিতে লাইক দেয়া নয়, যেনো শিশুটিকেও সমর্থন করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT