চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ ছবিতে অভিনয়ের পর অবশেষে অস্কার পেলেন জ্যাকি চ্যান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:২৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

অভিনয় জীবনের ৫৬ বছর পাড়ি দিয়ে অবশেষে অস্কার পুরস্কার জিতলেন জনপ্রিয় মার্শাল আর্টিস্ট ও চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান। চলচ্চিত্র ভূবনে অসাধারণ কৃতিত্বের স্মারক হিসেবে অস্কার অ্যাকাডেমির অষ্টম গভর্নরস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননার অস্কার পেলেন তিনি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওই অনুষ্ঠানে চ্যানের হাতে পুরস্কারটি তুলে দেন তার জনপ্রিয় মুভি ‘রাশ আওয়ার’-এর সহশিল্পী ক্রিস টাকার। সঙ্গে ছিলেন আরও দুই তারকা মিশেল ইয়োহ এবং টম হ্যাংকস।

অভিনয় জীবনের প্রথম থেকেই নিজস্ব অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন জ্যাকি চ্যান। কিন্তু কখনোই কোনো নির্দিষ্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে তাকে ফেলা যায়নি মনোনীত হিসেবে।jackie-chan

২৩ বছর আগে হলিউড অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালনের বাড়িতে অস্কার দেখে সেটি নিজের করে পাবার স্বপ্ন দেখেছিলেন জ্যাকি চ্যান। তাই এত বছর পর স্বপ্নের অস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি। বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৫৬ বছর কাটানোর পর, ২০০’র বেশি চলচ্চিত্র করার পর, অনেকগুলো হাড় ভাঙার পর, অবশেষে…”

“ভবিষ্যতে আরও ছবি করব, জানালা দিয়ে লাফ দেবো, লাথি-ঘুষি মারব, আরও হাড় ভাঙব,” বলেন চ্যান।jackie-chan2

প্রতি বছর অস্কারের মূল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে নভেম্বর বা ডিসেম্বর মাসে আয়োজিত হয় গভর্নরস অ্যাওয়ার্ড। অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস’র পক্ষ থেকে এই অনুষ্ঠানে তিনটি পদক দেয়া হয়। এর মধ্যে রয়েছে আরভিং জি. থ্যালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড, জ্যঁ হারশল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং অনারারি অ্যাওয়ার্ড।jackie-chan3

Reneta

থ্যালবার্গ অ্যাওয়ার্ড ছাড়া বাকি দু’টোতেই অস্কার পদকই পুরস্কার হিসেবে দেয়া হয়। থ্যালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ডের পদকটায় আরভিং জি. থ্যালবার্গের প্রতিকৃতি থাকে।

এ বছরের এই তিনটি ক্যাটাগরিতে চ্যাকি চ্যানসহ পুরস্কার পেয়েছেন অ্যান ভি. কোয়েটস, লিন স্টলমাস্টার এবং ফ্রেডরিক ওয়াইজম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারজ্যাকি চ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT