চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ ক্যান্সার রোগীর ৬ লাখ ৫০ হাজার ডলার মওকুফ করে দিলেন ডাক্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ওমর আতিক, যিনি এই ক্রিসমাস উপলক্ষে নিজ ক্লিনিকের চিকিৎসা নেয়া ২০০ ক্যান্সার রোগীর ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বকেয়া অর্থ মওকুফ করে দিয়েছেন।

ওমর আতিক প্রায় ৩০ বছর ধরে আরকানসাসের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র পরিচালনা করে আসছেন। তবে গত বছর তিনি কেন্দ্রটি বন্ধ করে দিয়েছেন।

সম্প্রতি তিনি চিকিৎসা কেন্দ্রের বকেযা অর্থ সংগ্রহের জন্য একটি ঋণ সংগ্রহ প্রতিষ্ঠানের সাথে কাজ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে, মহামারিতে ক্ষতিগ্রস্ত বহু পরিবার তাদের বকেয়া ফেরত দিতে অক্ষম, তখন তিনি ও তার স্ত্রী সিদ্ধান্ত নিলেন, আর বকেয়া ফেরত নেবেন না।

ক্রিসমাসের সময় তিনি রোগীদের বলেন,‘ আমরা আপনার সেবা করতে পেরে গর্বিত। আপনাদের কোনো বকেয়া অর্থ ফেরত দিতে হবে না। সব মওকুফ করা হয়েছে’।

বিবিসিকে ডা. ওমর আতিক বলেন, সময়ের প্রেক্ষিতে আমি বুঝতে পেরেছিলাম যে এমন কিছু লোক আছেন যারা অর্থ প্রদান করতে পারছেন না। সুতরাং আমার স্ত্রী ও আমি এটা নিয়ে চিন্তাভাবনা করেছি এবং সমস্ত বকেয়া মওকুফ করা যায় কিনা সে বিষয়ে আলাপ করে দেখলাম, আমরা এটা করতে পারি।

ডা. আতিক ১৯৯১ সালে আরকানসাসের পাইন ব্লাফে ক্যান্সার ক্লিনিক প্রতিষ্ঠা করেন, যেখানে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যাট স্ক্যান সহ বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়। তিনি আরকানসাস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্সেসের অধ্যাপক হিসেবে কর্মরত।

Reneta

ডা. আতিক বলেন, মহামারির সময় আমরা ভেবেছি যে, মানুষের পাশে দাঁড়ানোর মতো এর চেয়ে ভালো সুযোগ আর হবে না। তাই নিজেদের অর্থ আয়ের কথা না ভেবে বকেয়া মওকুফের দিকে গিয়েছি।

বকেয়া সংগ্রহকারী প্রতিষ্ঠান ডা. ওমর আতিকের এই বদন্যতার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘তিনি একজন স্বনামধন্য ডাক্তার এবং একজন দয়ালু মানুষ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার রোগীমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’, আয়োজনে যা যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT