চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপ পেলো ২০ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
শিক্ষা
A A

বাংলাদেশের বিভিন্ন খাত থেকে ২০ জন উদীয়মান নেতৃবৃন্দকে অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা অস্ট্রেলিয়ার বিশ্বমানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রীতে শিক্ষালাভ করার সুযোগ পাবেন।

নির্বাচিত অগ্রদূতরা সরকারি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও সমাজ উন্নয়ন খাতে নিযুক্ত আছেন। এদের মধ্যে ১০ জন নারী এবং ২  জন বাংলাদেশের আদিবাসী প্রতিনিধি রয়েছেন।

১৯৭১ সাল থেকে তিন হাজারেরও অধিক বাংলাদেশিদের স্কলারশিপ প্রদান করেছে অস্ট্রেলিয়া। তাদের মধ্যে অনেকেই আজ বাংলাদেশ সরকারের, ব্যবসায়ী সংগঠন এবং সমাজের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। অস্ট্রেলিয়া থেকে শিক্ষা প্রাপ্ত করে নবনির্বাচিত অগ্রদূতরা বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Banglabid

গত ২৭ জানুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই নবনির্বাচিত ২০ জন স্কলারশিপপ্রাপ্তদের অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এওয়ার্ডসের চেতনায় উদ্বুদ্ধ হতে আমি আপনাদের দৃঢ়ভাবে উৎসাহ দিতে চাই; যাতে আপনারা সমাজে অবদান রেখে, সাহসিকতার সাথে এবং রোমাঞ্চকর হয়ে ইতিবাচক পরিবর্তন ও দু-দেশের মধ্যে বন্ধন দৃঢ় করার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।’

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ও অস্ট্রেলিয়া এওয়ার্ডসের সাবেক শিক্ষার্থী মিরানা মাহরুখ অস্ট্রেলিয়ার সরকারকে এই স্কলারশিপ প্রদান করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সৃজনশীলভাবে চিন্তা করার উৎসাহ জানাই। আপনারা এই সুযোগকে নিজ নিজ ব্যক্তি উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের কাজে লাগাবেন বলে আশা ব্যক্ত করছি।

Reneta

অনুষ্ঠানে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে পার্বত্য চট্টগ্রামে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপনন ও যোগাযোগ বিভাগে কর্মরত ত্রিবেণী চাকমা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বাংলাদেশে ফেরত এসে আমাদের সমৃদ্ধ জ্ঞান ও নেটওয়ার্ক দিয়ে আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের, আমাদের সমাজ ও দেশের উন্নয়ন সাধনের প্রচেষ্টা করে যাব।’

কোভিড-১৯ এর কারণে উদ্ভূত ভ্রমন নিষেধাজ্ঞা শিথিল হলে অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষালাভের জন্য গমন করবে।

অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপের পরবর্তী রাউন্ডের জন্য আবেদন উন্মুক্ত হচ্ছে ১লা ফেব্রুয়ারি এবং চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থ আত্মসাতের অভিযোগ গঠন বাতিল চান সাঈদী

পরবর্তী

ট্রান্সফ্যাটযুক্ত অনিরাপদ খাদ্য গ্রহণে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

পরবর্তী

ট্রান্সফ্যাটযুক্ত অনিরাপদ খাদ্য গ্রহণে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

জাহাজের ক্যাপ্টেন হাবিব, গানের অপেক্ষায় সিঁথি!

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT