ভারতে পুণের একজন ব্যবসায়ী ৩১ হাজার টাকায় কিনেছেন ১ ক্যারেট বিখ্যাত আলফানসো আম। নিলাম থেকে কেনা ওই ১ ক্যারেট আমকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে দামী আম বলে দাবি করেছেন তিনি।
দেবগড় রত্নাগিরি থেকে হাপুস আমের প্রথম চালান শুক্রবার পুণের এগ্রিকালচার প্রডিউজ মার্কের্টং কমিটি বাজারে পৌঁছতেই সেটা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
একটি ইউটিউব ভিডিও’তে দেখা যায়, আমের ক্যারটের উপর ফুলের মালা পড়িয়ে কিছু লোক প্রার্থনা করছেন। এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, তারা এই সিজনে আমের বাম্পার ফলনের প্রত্যাশায় এ প্রার্থনা আয়োজন করেন।
আমের ক্রেতা জানান: এই আমগুলো এই সিজনের প্রথম আম। এগুলো যখন বাজারে এনে নিলামে তোলা হয়, তখন প্রত্যেক ব্যবসায়ীই আমগুলো পেতে চায়।
নিলাম ৫ হাজার রুপি থেকে শুরু হলেও শেষে ৩১ হাজারে গিয়ে থামে।
আলফানসো আম হাপুস নামেও পরিচিত। একে আমের রাজাও বলা হয়। উপমহাদেশের সবচেয়ে দামি আম বলে এর খ্যাতি রয়েছে। মহারাষ্ট্রের কনকান ও রত্নাগিরি জেলার মধ্যেই এ বিখ্যাত আমের উৎপাদন সীমাবদ্ধ।








