অবৈধ বিলবোর্ড উচ্ছেদে ১ অক্টোবর অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক জানিয়েছেন, ১ অক্টোবর উচ্ছেদ অভিযান শুরু হলেও ১০ অক্টোবর পর্যন্ত বিলবোর্ড অপসারণের সুযোগ থাকবে।
১০ অক্টোবরের পর থেকে অবৈধ বিলবোর্ড ব্যবসায়ী এবং বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র আনিসুল হক।






